শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে সাহিত্য পরিষদের বিদায়ী সংবর্ধনা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের পক্ষ থেকে দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইনকে অবসরজনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১১ টায় দেবহাটা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা কবি শেখ হাবিবুল বাশারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা.আমিরুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সখিপুর সরকারি খান বাহাদুর আহছানউল্লা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও সাহিত্য পরিষদের উপদেষ্টা রিয়াজুল ইসলাম, দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডা.অহিদুজ্জামান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। এসময় আরও বক্তব্যে রাখেন সাহিত্য পরিষদের সদস্য প্রভাষক মোহাম্মদ বাহাউদ্দীন, নির্বাহী সদস্য ফিরোজ হোসেন, কবি আক্তার আলী ঢালী, সিনিয়র সাংবাদিক আব্দুল ওহাব, সদস্য মহিউদ্দিন আহমেদ লাল্টু, সমাজসেবা ফিল্ড সুপারভাইজার মঈনুল হাসান ও কবি ও সাহিত্যিক আসমা খাতুন। এসময় দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের সকল সদস্যরা উপস্থিত ছিলেন। অতিথিরা দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের পক্ষ থেকে সাহিত্য পরিষদের সদস্য ডাঃ সালেক রেজাকে বর্ষসেরা কবি পদক স্মারক, কবি ও সাহিত্যিক ডাঃ বাসনা কুমার মন্ডলকে শুভেচ্ছা স্মারক ও কবি ও সাহিত্যিক আসমা খাতুনকে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটার সখিপুর আহ্ছানিয়া মিশনে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

দেবহাটায় সখিপুর আহ্ছানিয়া মিশনের উদ্যোগে নলতা পাক রওজা শরীফের প্রয়াত খাদেম আলহাজ্ববিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার অধীন সাতটি উপজেলা ও একটি পৌরসভাবিস্তারিত পড়ুন

দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা

দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবারবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় ৩ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও সরিষার বীজ বিতরণ
  • দেবহাটায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ
  • দেবহাটার পারুলিয়ায় বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ
  • দেবহাটায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • দেবহাটায় বিশাল মাদক বিরোধী সাইকেল র‍্যালী অনুষ্ঠিত
  • দেবহাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দেশাত্ববোধক গানের অনুষ্ঠান
  • পারুলিয়ার খালচরে শিশু যৌন পাচার প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতা সভা
  • দেবহাটায় ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্মের বার্ষিক পুষ্টি পরিকল্পনা প্রণয়ন সভা
  • সাতক্ষীরায় ভিডিও কন্টেন্ট তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল; সমালোচিত মামুন গ্রেফতার
  • দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
  • দেবহাটায় ৩০০ বোতল ফেয়ারডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • দেবহাটায় জাতীয় যুব দিবস পালিত