রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশে সাড়ে ৭ হাজার নারী এইডস আক্রান্ত

লাদেশে ১৯৮৯ সালে এইচআইভি ভাইরাস সনাক্ত হওয়ার পর থেকে ২০১৯ সাল পর্যন্ত সারা দেশে ৭ হাজার ৩৭৪ জন নারী এইচআইভি পজিটিভ হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১ হাজার ২৪২ জন। শুধু ২০১৯ সালেই মারা গেছেন ১৭০ জন। এছাড়া ২০১৯ সাল পর্যন্ত বাংলাদেশে আসা রোহিঙ্গাদের মধ্যে ১০৫ জন এইচআইভি পজিটিভ রয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) বাংলাদেশে ‘এইডস’ এর বর্তমান পরিস্থিতি, যৌনকর্মীদের সাথে এর সম্পর্ক এবং এইডস প্রতিরোধে করণীয় শীর্ষক এক অ্যাডভোকেসী সভায় এ তথ্য জানানো হয়। ‘ড্রপ ইন সেন্টার’ (ডিআইসি) টাঙ্গাইল ইউনিট এ সভার আয়োজন করে।
সভায় আরোও জানানো হয়, টাঙ্গাইল সদরের যৌনপল্লী ও মধুপুর বন এলাকায় বিপুল সংখ্যক নারী এটার সাথে জড়িত। শহরের বাইরে পাঁচটি আবাসিক হোটেলে ৫৯ জন, কিছু বাসা-বাড়িতে ৩১৮ জন এবং ভ্রাম্যমাণ ৩৯৯ জন নারী জড়িত। তাদের মধ্যে এইডস প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে ডিআইসি।

সভায় বক্তারা বলেন, এইচআইভি ভাইরাস পজিটিভ কারো শরীর থেকে রক্ত গ্রহণ করলে এবং জন্মগতভাবে ছাড়াও অনিয়ন্ত্রিত যৌন সম্পর্কের মাধ্যমে এই রোগটি ছড়িয়ে থাকে। তবে ধর্মীয় অনুশাসন মেনে চলার পাশাপাশি সচেতনতামূলক কিছু কাজ করলে এইচআইভি প্রতিরোধ করা যায়।

সভা সঞ্চালনা করেন ডিআইসি টাঙ্গাইলের কো-অর্ডিনেটর রিবাদ কিরন আকন্দ। ফোকাল পার্সন ছিলেন অ্যাডভোকেট সৈয়দ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট মালেক আদনান, জেলা কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রভাষক রিয়ান রাজা এবং রেজওয়ান শরিফ। এছাড়া ডিআইসি টাঙ্গাইল’র ফিল্ড সুপারভাইজার পারভীন আক্তার ডলি ও সাংবাদিক প্রতিনিধি সাইফুল ইসলামসহ অন্যরা মুক্ত আলোচনায় অংশ নেন।

সূত্রে. সময় নিউজ

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেল : কার বেতন কত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা

সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়

সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন অবশেষে জারি করেছেবিস্তারিত পড়ুন

  • নতুন পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নেই কোনো নির্দেশনা
  • ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ: সেতুমন্ত্রী
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
  • প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না: শফিকুর রহমান
  • আইফোন নিয়ে নিখোঁজ কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার
  • আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • সরকার ১৪শ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: জামায়াত আমির
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী