বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ইফতার মাহফিলে সাবেক এমপি হাবিব

দেশ বিনির্মাণে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আমরা অঙ্গীকারাবদ্ধ

বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, দেশ বিনির্মাণে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে বিএনপি কাজ করে যাচ্ছে। আমরা ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছি। আমরা উন্নয়নের ধারায় নতুন এক বাংলাদেশ গড়তে চাই। মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিতে করতে চাই। সকল ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় মানুষের পাশে ছিলো, আছে এবং থাকবে।

শনিবার (২৯ মার্চ) কলারোয়ার যুগিখালি ইউনিয়নের বামনখালি হাইস্কুল মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিএনপি নেতা ফজলুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হাবিবুল ইসলাম হাবিব আরও বলেন, গত ১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি। আমরা জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করি। তাই মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই। প্রয়োজনীয় সংস্কারশেষে সরকারের কাছে দ্রুত সময়ের মধ্যে সংসদ নির্বাচন চাই। সকলকে ঐক্যবদ্ধভাবে সকল ভেদাভেদ ভুলে বিএনপির পতাকাতলে দাঁড়ানোর আহবান জানান সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদি, উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, উপজেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, শেখ আব্দুল কাদের বাচ্চু ও সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, সাবেক ইউপি চেয়ারম্যান ইব্রাহিম হোসেন, অধ্যাপক আব্দুল মান্নান, উপজেলা যুবদলের আহবায়ক এমএ হাকিম সবুজ, সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহবায়ক প্রভাষক সালাহ উদ্দিন পারভেজ, আশরাফুজ্জামান বাবু, উপজেলা কৃষকদলের আহবায়ক মাস্টার মনিরুজ্জামান, সদস্য সচিব মনিরুজ্জামান মনি, যুগ্ম আহবায়ক আনারুল ইসলাম, উপজেলা তাঁতিদলের আহবায়ক জিয়াউর রহমান, ইউনিয়ন বিএনপি নেতা সহকারী অধ্যাপক আব্দুল জব্বার, অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম, মাস্টার আব্দুল করিম, সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, সহকারী অধ্যাপক আমিনুর রহমান, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম, শফিকুল ইসলাম, বজলু মেম্বার, মাস্টার কেরামত আলি, মিলন, মনিরুল ইসলাম, আনছার আলি, যুবদল নেতা আছাদ, আবু বক্কার, জাহাঙ্গীরসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কেএম আশরাফুজ্জামান পলাশ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক

হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা