মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঈদ উপহার পেলেন কারাগারে মৃত্যুবরণকারী কলারোয়ার দুই যুবদল নেতার পরিবার

কলারোয়া প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার সামগ্রী ও আর্থিক অনুদান পেলেন সাতক্ষীরা কারাগারে মৃত্যুবরণকারী শহীদ দুই যুবদল নেতার পরিবারের সদস্যরা। তারেক রহমানের এ ঈদ উপহার কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় সাতক্ষীরা জেলা যুবদলের তত্ত্বাবধানে শনিবার (২৯ মার্চ) বিকেল ৩ টায় কলারোয়া পৌর যুবদলের সাবেক সভাপতি শহীদ মাহফুজুর রহমান সাবু এবং পৌর যুবদলের সাবেক সভাপতি শহীদ জাবিদ রাযহান লাকির পরিবারের সদস্যদের কাছে ঈদ সামগ্রী ও আর্থিক অনুদান পৌঁছে দেন। শহীদ মাহফুজুর রহমান সাবুর পৌরসভাধীন ঝিকরা ও শহীদ জাবিদ রায়হান লাকির পৌরসভাধীন তুলসীডাঙ্গা গ্রামের বাড়িতে যেয়ে যুবদল নেতৃবৃন্দ এ ঈদ সামগ্রী ও আর্থিক অনুদান পৌঁছে দেন।

শহীদ দুই যুবদল নেতার সহধর্মিণী ঈদ সামগ্রী ও আর্থিক অনুদান গ্রহণ করেন। ঈদ সামগ্রী প্রদানকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সিনিয়র সমন্বয়ক ফরিদ উদ্দিন, সাবেক সহ-সভাপতি ও পৌর যুবদলের সদস্য সচিব মাসুদ রানা সবুজ, জেলা যুবদলের সাবেক সহ সংগঠনিক সম্পাদক দেবাশীষ চৌধুরী, সদর থানা যুবদলের যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, কলারোয়া উপজেলা যুবদলের আহবায়ক এমএ হাকিম সবুজ, সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কেএম আশরাফুজ্জামান(পলাশ), যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন টুটুল ও আলমগীর কবির, কলারোয়া পৌর যুবদলের সদস্য সচিব মোজাফফর হোসেন, কাজী সিরাজ, সাতক্ষীরা পৌর যুবদলের তরিকুল ইসলাম, মোঃ মোস্তফা, কলারোয়া সরকারি কলেজ ছাত্রদলের সৈকত, আকাশ প্রমুখ।

প্রসঙ্গত, ফ্যাসিস্ট শেখ হাসিনা গাড়িবহর হামলার সাজানো মামলায় সাতক্ষীরা কারাগারে কারাবন্দী অবস্থায় অবহেলা ও বিনা চিকিৎসায় মারা যান যুবদল নেতা মাহফুজুর রহমান সাবু ও জাবিদ রায়হান লাকি। এ মামলায় বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবকে ৭০ বছরের সাজাসহ বিএনপির ৫০ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক