শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘দেড়গুণ বেশি দামে বাংলাদেশকে করোনাভাইরাসের টিকা দেবে ভারত’

একাধিক সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে
ভারতের সেরাম ইন্সটিটিউটের (এসআইআই) কাছ থেকে অক্সফোর্ডের করোনাভাইরাসের টিকা কিনবে বাংলাদেশ। তবে ভারতকে যে মূল্যে সেরাম টিকা সরবরাহ করছে তার চেয়ে বাংলাদেশ পাবে প্রায় দেড়গুণ বেশি দামে। একাধিক সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

অক্সফোর্ডের করোনাভাইরাস টিকার প্রতি ডোজ ৪ মার্কিন ডলার মূল্যে বাংলাদেশকে সরবরাহ করবে ভারতের সেরাম ইনস্টিটিউট। বাংলাদেশি মুদ্রায় এর দাম পড়বে প্রায় ৩৪০ টাকা।

সেরামের কাছ থেকে ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত করোনাভাইরাসের টিকার ৩ কোটি ডোজ কিনতে চুক্তি করেছে বাংলাদেশ।

বাংলাদেশ সরকারের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, সেরামের কাছ থেকে টিকাটির প্রথম চালান আগামী ২৫ জানুয়ারি পৌঁছালে ফেব্রুয়ারির শুরুতেই তা প্রয়োগ শুরু করা যাবে।

সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, বাংলাদেশ অক্সফোর্ডের টিকা কিনছে প্রতি ডোজ ৪ ডলার করে। যা ভারতের কেনা দামের চেয়ে ৪৭ শতাংশ বেশি। এই টিকাটির প্রতি ডোজের গড় মূল্য তিন ডলার করে হওয়া উচিত ছিল বলে রয়টার্সকে জানিয়েছে একটি সূত্র।

বাংলাদেশে এখন পর্যন্ত ৫ লাখ ২৩ হাজার ৩০২ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৭ হাজার ৮০৩ জনের।

এদিকে ভারতের চাহিদার ৯০ শতাংশই পূরণ হবে অক্সফোর্ডের টিকার মাধ্যমে। সেরাম ইনস্টিটিউট এর মধ্যেই ৫ কোটি ডোজ টিকা ভারতে সরবরাহের জন্য মজুদ করে ফেলেছে। ভারতকে প্রতি ডোজ ২০০ রুপি দামে সরবরাহ করছে সেরাম।

একই রকম সংবাদ সমূহ

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিরবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ভূমি ব্যবহার: দিল্লিকে ৪ শর্ত দেওয়ার চিন্তা করছে ঢাকা

ভারতের বিদ্যুৎ সঞ্চালনের ‘করিডর’ হতে গিয়ে নিজেদের স্বার্থ বিসর্জন দিতে চায় নাবিস্তারিত পড়ুন

  • আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর
  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার