রবিবার, জুন ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোই ‘কাল্’ হলো।। সাতক্ষীরার কালীগঞ্জে দুই যুবক নিহত, আহত-১

সাতক্ষীরার কালিগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তৌহিদুল ইসলাম (২৫), গোলাম রসুল (১৭) নামে দুই যুবক নিহত হয়েছে।
এছাড়া শাহিনুর রহমান (১৬) নামে আরেকজন গুরুতর আহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে শনিবার (১৫ মে) বেলা ৩টার দিকে কালিগঞ্জের গোলখালি শ্মশানঘাট এলাকায়।

তৌহিদুল ইসলাম আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের নাছিমাবাদ গ্রামের হামিদ মোড়লের ছেলে, গোলাম রসুল একই গ্রামের ফজর মোল্ল্যার ছেলে।
আহত শাহিনুর রহমান ওই এলাকার আবু সাঈদ মোড়লের ছেলে।

সূত্র জানান, ওই ৩ যুবক একটি মোটরসাইকেল যোগে দ্রুতগতিতে জেলার শ্যামনগর উপজেলা সদর থেকে ভেতর পথ দিয়ে আশাশুনি নিজ নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে কালিগঞ্জের গোলখালি শ্মশানঘাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বাঁবলা গাছের সাথে ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলে মোটরসাইকেল চালক তৌহিদুল ইসলাম নিহত। স্থানীয়রা অপর দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গোলাম রসুল মারা যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রণজিৎ মন্ডল জানান, ‘বেলা ৩ টার দিকে তিন যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে একজন আগেই মৃত্যুবরণ করেছিলো। অপর দুইজনের মধ্যে থেকে একজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।’

এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম মোস্তফার কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আহত ও নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ তাদের স্ব-স্ব পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

একই রকম সংবাদ সমূহ

আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির ভরসা সাঁকো

আবু সাঈদ, সাতক্ষীরা : ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে বিধ্বস্ত হওয়ার ৬ বছর পারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা

আধুনিক ইমারতের যুগে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী ধানের গোলা ঘর। সাতক্ষীরা জেলায় প্রায়বিস্তারিত পড়ুন

আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার আশাশুনিতে হারি চুক্তিতে ইজারা নিয়ে অবৈধভাবে সম্পত্তি দখল করতে না পেরেবিস্তারিত পড়ুন

  • আশাশুনিতে রিপন ও ছট্টুর বিরুদ্ধে ঘের দখলচেষ্টা ও চাঁদাদাবীর প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • ইসরাইলের ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির বাড়ি সাতক্ষীরায়
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • নৌকা ও বাঁশের সাঁকো দিয়ে চলছে চলাচল : ৬ বছরেও মেরামত হয়নি আম্ফানে বিধ্বস্ত সড়ক
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • শিমু রেজা এমপি কলেজে দুই সংসদ সদস্যকে সংবর্ধনা
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ২৯ এপ্রিল
  • সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা
  • সাতক্ষীরায় মেয়ে হত্যা মামলা তুলে নিতে বাদী ও তার স্বামীর প্রাণনাশের হুমকি দিচ্ছে আসামীরা
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে ধীরগতি, পাঠদান ব্যাহত
  • আশাশুনি উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • আশাশুনিতে তিন বস্তা ফেতরার চাল ও ছয়টি কম্বল জব্দ