বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ধর্মের অপব্যাখ্যা, সন্ত্রাস মোকাবিলা করে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে: শিক্ষামন্ত্রী

দেশে উচ্চশিক্ষা গ্রহণের জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় আসন রয়েছে। তাই এবারে যারা উচ্চ মাধ্যমিক কিংবা সমমানের পরীক্ষায় পাস করেছে, তাদের ভর্তি হতে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে সাহিত্য মেলার উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সাহিত্য মেলায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, সাহিত্য ও সংস্কৃতির বাহন হচ্ছে ভাষা। তাই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন সমান তালে চলছে। আর বর্তমানে যে স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন, তা বাস্তবায়ন করতে হলে আমাদের মেধা এবং মননে আধুনিক হতে হবে। ধর্মের আড়ালে উগ্রতা, ধর্মের অপব্যাখ্যা, জঙ্গিবাদ ও সন্ত্রাস মোকাবিলা করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

সাহিত্য মেলায় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
এছাড়া কবি-সাহিত্যিক ও বুদ্ধিজীবীদের জন্য এমন মিলনমেলার আয়োজন করতে সংশ্লিষ্টদের তাগিদ দেন তিনি।

সাহিত্য মেলায় উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক ড. আজিজুর রহমান সুলতান, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল প্রমুখ।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং চাঁদপুর জেলা প্রশাসনের সহযোগিতায় দুদিনব্যাপীর এই সাহিত্য মেলা চলবে রোববার পর্যন্ত। এতে চাঁদপুরের শিল্প ও সাহিত্য অঙ্গনের মানুষজন যোগ দিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি