বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আইপিএল

ধোনি আবারও অধিনায়কত্বের দায়িত্ব পেলেন

মৌসুমের মাঝপথে আচমকাই নাটক চেন্নাই সুপার কিংসে। ব্যর্থতার দায় নিয়ে নেতৃত্ব ছাড়লেন রবীন্দ্র জাদেজা। দায়িত্ব নিলেন সেই মহেন্দ্র সিংহ ধোনিই। শনিবার চেন্নাই সুপার কিংসের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতি পোস্ট করে এতথ্য জানানো হয়।

চলতি আইপিএলে নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন ধোনি। অধিনায়কত্বের দায়িত্ব তুলে দিয়েছিলেন জাদেজার হাতে। তিনি নিজে হয়তো আর বেশিদিন খেলবেন না। তাই ভবিষ্যতের নেতা তুলে আনতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে বলা হয় চেন্নাইয়ের পক্ষ থেকে।

কিন্তু দায়িত্ব নিয়ে হতাশ করেন জাদেজা। মৌসুম শুরুর থেকে একের পর এক ব্যর্থতার সম্মুখীন হয়েছে চেন্নাই। এখন পর্যন্ত আটটি ম্যাচ খেলে মাত্র দু’টিতে জিতেছে তারা। চার পয়েন্ট নিয়ে তালিকায় রয়েছে নবম স্থানে।

চেন্নাইয়ের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়, নিজের খেলায় আরও বেশি মনোযোগ দেওয়ার জন্য ধোনিকে আবার নেতৃত্বের দায়িত্ব নিতে বলেন জাদেজা। ধোনি সেই দায়িত্ব নিতে রাজি হয়েছেন। ফলে রবিবার হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে ফের টস করতে নামতে দেখা যাবে চার বারের আইপিএল-জয়ী অধিনায়ককেই।

তবে এর আগে চেন্নাইয়ের বিভিন্ন ম্যাচ চলাকালীন বার বার বোঝা গিয়েছিল অধিনায়ক হিসেবে ধোনির অভাব। মাঠে জাদেজা কার্যত খাতায়-কলমে অধিনায়ক ছিলেন।

বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছিলেন ধোনিই। চেন্নাই পর পর ম্যাচে ব্যর্থ হওয়ায় আইপিএলের জনপ্রিয়তাও কমছিল। চেন্নাইয়ের সমর্থকরাও হতাশ হয়ে পড়েছিলেন। তবে অধিনায়ক যে বদল হবে, সেটা কল্পনা করতে পারেননি তারা। ফলে অনেকেই চেন্নাইয়ের সিদ্ধান্তে অবাক।

একই রকম সংবাদ সমূহ

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

বিদেশে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট এলে বিওএ এবং ফেডারেশন কর্মকর্তাদের ভ্রমণের হিড়িক পড়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারাবিস্তারিত পড়ুন

  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান