রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নওয়াজের দলের দিন শেষ, বললেন পিটিআই নেতা

পিটিআই নেতা হাম্মাদ আজহার দাবি করেছেন, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) দিন শেষ হয়ে গেছে এবং পাঞ্জাব এখন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নিয়ন্ত্রণে। খবর এক্সপ্রেস ট্রিবিউন ও ডনের

আজহার আরো বলেন, আগামী নির্বাচনে পিটিআই দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করবে। এক এক্স (টুইট) বার্তায় তিনি এসব কথা বলেন।

এ সময় আজহার পিটিআই নেতাদের হুঁশিয়ার করে বলেন, কোনো পিটিআই সদস্য অর্থ লেনদেন করে ধরা পড়লে তাকে অযোগ্য ঘোষণা করা হবে।

এদিকে পিএমএল-এন নেতা খাওয়াজা সাদ রফিক সব দলকে উদার মনোভাবাপন্ন হওয়ার আহ্বান জানিয়েছেন। এক টুইটবার্তায় তিনি এ আহ্বান জানান। তিনি লিখেছেন, কিভাবে রাজনৈতিক অস্থিতিশীলতার পরিসমাপ্তি ঘটানো যায় তা নিয়ে সব দলের ভাবা উচিত।

তিনি আরো বলেন, হিংসা-বিদ্বেষ ভুলে সবার পরমতসহিষ্ণু হওয়া উচিত। নিজেদের ভুল বিশ্লেষণ করে চিত্ত বিকশিত করা উচিত।

এদিকে গত ২৪ ঘণ্টায় পিএমএল-এনে যোগ দিয়েছেন পিটিআই সমর্থিত একজনসহ মোট ছয় স্বতন্ত্র বিজয়ী প্রার্থী। ইতোমধ্যে তাদের অভিনন্দন জানিয়েছেন পিএমএল-এনের সভাপতি শাহবাজ শরিফ।

পাকিস্তানের সংবিধান অনুযায়ী, নির্বাচনী ফল ঘোষণার তিন দিনের মধ্যে স্বতন্ত্ররা যেকোনো দলে যোগ দিয়ে সরকার বা বিরোধী দল গঠনে ভূমিকা রাখতে পারবেন।

একই রকম সংবাদ সমূহ

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র সেনাকে নির্বিচারেবিস্তারিত পড়ুন

গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই

গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে চিহ্নিত করা জাতিসংঘের তদন্ত কমিশনের নেতৃত্ব দিয়েছিলেনবিস্তারিত পড়ুন

  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের