বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নকল নবীশদের চাকুরী জাতীয়করণের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিনিধি : ৪৯৭টি সাব রেজিষ্ট্রি অফিসে কর্মরত নকল নবীশদের চাকুরী জাতীয়করণের প্রস্তাবনা জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণের দাবীতে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ এক্সট্রা-মোহরার (নকল নবীশ) অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখা ও বৈষম্য বিরোধী নকল নবীশ দাবী আদায় পরিষদ সাতক্ষীরা জেলা শাখা। মঙ্গলবার (২৭ মে) দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংগঠনের সভাপতি শেখ নাজমুজ্জামান সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. লাবলু হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সদর সভাপতি মীর মোর্তজা হাসান, সাধারণ সম্পাদক জেসমিন নাহার ও সদর সমন্বয়ক মীর মাহমুদুল হাসান লাল্টু প্রমুখ। মানববন্ধন চলাকালে বক্তরা বলেন, দেশের রাজস্ব খাতে আমাদের অবদান রয়েছে। আমরা দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছি। কোনো সরকারই আমাদের দাবি পূরণ করেনি। তাও অন্তর্বতী সরকারের কাছে চাকরি জাতীয়করণের জন্য মাননীয় জেলা প্রশাসক মহোদ্বয়ের মাধ্যমে দাবি জানাচ্ছি।
মাননবন্ধনে অবস্থান রত বক্তারা আরও বলেন, আমাদের দাবি যৌক্তিক। আমরা যৌক্তিক দাবিতেই আন্দোলন করছি। আমাদের তো রাজস্ব খাতে অবদান আছে তাহলে কেন আমাদের চাকরি জাতীয়করণ করা হবে না। সরকার কি আমাদের কান্না দেখে না। আমরা চাই দ্রুত আমাদের দাবি মেনে নেওয়া হোক।” মানববন্ধন শেষে সাতক্ষীরা জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা (দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়-জনপ্রশাসন মন্ত্রণালয়) অন্তবর্তীকালীন সরকার বরাবর স্মারকলিপি জেলা প্রশাসকের অনুপস্থিতিতে সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের হাতে তুলে দিয়ে স্মারকলিপি দ্রুত বাস্তবায়নের দাবী জানান নেতৃবৃন্দ। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর বাজার জামে মসজিদের ৭০ হাজার টাকা চুরি করারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২
  • সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা
  • বিশ্ব শিক্ষক দিবসে সাতক্ষীরায় ডিবি স্কুলের শিক্ষকদের ফুল দিয়ে বরণ
  • কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়
  • সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল
  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী