রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলের সরকারি মহিলা কলেজের ছাত্রী হোস্টেলে বার্ষিক প্রীতিভোজ উপলক্ষে আলোচনা সভা

নড়াইল সরকারি মহিলা কলেজের ছাত্রী হোস্টেলের বার্ষিক প্রীতিভোজ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৯ জুলাই শনিবার সন্ধায় সরকারি মহিলা কলেজের ছাত্রী হোস্টেলের আয়োজনে কলেজ হোস্টেলের হল রুমে শিক্ষক পরিষদের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ও হোস্টেল সুপার সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক আছিয়া আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আকবর আহম্মদ।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজের প্রাণী বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আরিফুজ জাহান, সরকারি মহিলা কলেজের প্রাণী বিজ্ঞান বিভাগের লেকচারার ও শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ নাজমুল হোসাইন রনি, গনিত বিভাগের প্রভাষক অশোক কুুমার মজুুমদার, শিক্ষক পরিষদের কোষাধাক্ষ ইতিহাস বিভাগের প্রভাষক মাহমুদুর রহমান, প্রধান সহকারী শেখ আব্দুল আলীম, লাইব্রেরিয়ান সহকারী মৌসুমী রকিব অফিস সহায়ক মোঃ আশরাফুল আলম, লাভলী খানম ও কলেজের হোস্টেলের সকল ছাত্রীরা।

আলোচনা সভায় ছাত্রীরা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আকবর আহম্মদ এর কাছে হোস্টেলের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন ও একটি ডিপ ফ্রিজের আবেদন করেন।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আকবর আহম্মদ মেয়েদের সকল দাবী ও সমস্যার কথা গুরুত্বের সাথে গ্রহন করে কলেজের নিয়মের মধ্যে থেকে সমাধানের প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাদশ শ্রেনীর পিয়া খানম।
আলোচনা শেষে প্রীতিভোজের আগে কলেজের হোস্টেলের মেয়েদের মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটেরবিস্তারিত পড়ুন

নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন

নড়াইলে দুই পক্ষের সংঘ*র্ষ, বাবা-ছেলেসহ নিহ*ত ৪

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপবিস্তারিত পড়ুন

  • নড়াইলে যুবকের ম*রদে*হ উদ্ধার ও স্কুল ছাত্রীকে ধ*র্ষ*ণ, যুবক গ্রে*ফতা*র
  • নড়াইলে গাঁজাসহ একজন গ্রেফতার
  • নড়াইলে দুই ব্যক্তি খু*ন
  • নড়াইলে সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার
  • নড়াইলের গোয়াল বাথান মসজিদ এক রাতেই নির্মিত
  • নড়াইলে রমজান মাসে বাজার মনিটরিং শুরু করছেন ইউএনও সঞ্চিতা বিশ্বাস
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার
  • নড়াইলে ইয়াবাসহ যশোরের রিদয় গ্রেফতার
  • নড়াইলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে প্রত্যাহার
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩
  • নড়াইলে কৃষকদের মাঝে প্রাইম ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ
  • নড়াইলে ইট-সুরকির জোড়াতালিতে সড়ক, চলাচলের অনুপযোগী