বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় এসএসসি ফলাফলে জেলায় প্রথম স্থান অর্জন করায় বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

৮ম বারের মতো প্রথম স্থান অর্জনে উপজেলা এবং জেলা পর্যায়ে এসএসসি ফলাফলে সাফল্যের চূড়ায় উঠার স্বপ্নে আরো একধাপ গিয়ে সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় সকল বেসরকারি বালিকা বিদ্যালয়
গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করায় বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

রবিবার (৩০ জুলাই) সকাল ১১টায় এ সাফল্য সকল মানুষের মাঝে ছড়িয়ে দিতে বিদ্যালয় প্রাঙ্গণ হতে সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী’র সভাপতিত্বে প্রধান
অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও রোটারি ক্লাব অফ অ্যালট্রুইস ঢাকা’র চ্যাটার্ড প্রেসিডেন্ট ডেপুটি ডিস্ট্রিক্ট গভর্ণর ৩২৮১ রোটারীয়ান নাজনীন
আরা নাজু। এসময় একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে সদর উপজেলা পরিষদের সামনে দিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী, বিদ্যালয়ের বিদ্যোৎসায়ী সদস্য মুহ: মুনজুরুল হক, অভিভাবক সদস্য মো.ওবায়দুল্যাহ, সিদ্দিকুর রহমান, মো. আতিয়ার রহমান, সংরক্ষিত মহিলা সদস্য লিপিকা রানী মিস্ত্রী, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. সেলিমুল ইসলাম, নাজমুল লায়লা বিথী, সহকারি শিক্ষক মো. তৈবুর রহমান, এ.এইচ.এম শামীম পারভেজ, দেবব্রত মন্ডল, মাওলানা আক্তারুজ্জামান প্রমুখ।

নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় হতে ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় এ প্লাস পেয়েছে ৪৭ জন, এ গ্রেড পেয়েছে ৭১ জন, এ- পেয়েছে ৬ জন, বি গ্রেড
পেয়েছে ৪ জন ও সি গ্রেড পেয়েছে ১ জন শিক্ষার্থী।

এসময় শিক্ষক/শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আনন্দ উচ্ছাস লক্ষ্য করা গিয়েছে।

এসময় শিক্ষার্থী অভিভাবকরা অতি দ্রুত যেন সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়কে সরকারি করণ করার প্রাণের দাবী জানান।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান