শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আ.লীগের বিক্ষোভ মিছিল-সমাবেশ

কলারোয়ায় বিএনপি-জামাতের প্রতি হুঁশিয়ারি উপজেলা চেয়ারম্যান লাল্টুর

কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের অন্যতম নেতা আমিনুল ইসলাম লাল্টুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা।

কেন্দ্রীয় আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রবিবার (৩০ জুলাই) দুপুরে মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত সমাবেশে বিএনপি-জামাতের দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।

মিছিলে ও সমাবেশে স্লোগানে নেতৃত্ব দেন উপজেলা চেয়ারম্যান লাল্টু নিজেই।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু বলেন, কলারোয়ার মাটি আওয়ামী লীগের ঘাঁটি, কলারোয়ার মাটি শেখ হাসিনার ঘাঁটি, কলারোয়ার মাটি নৌকার ঘাঁটি।

বিএনপি-জামাতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে উপজেলা চেয়ারম্যান লাল্টু আরো বলেন, কোনো নৈরাজ্য সৃষ্টির পায়তারা করলে কঠোর হাতে তাদের প্রতিহত করা হবে।

কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান সম মোরশেদ আলী, সাধারণ সম্পাদক আলিমুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক, আওয়ামী লীগ নেতা পৌর কাউন্সিলর শফিউল আলম শফি, মারুফ হোসেন, মশিউর রহমান বাবু, শেখ মোসলেম আহমেদ, শ্রমিক লীগের সভাপতি আব্দুর রহিম, যুবলীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর আসাদুজ্জামান তুহিন, যুবলীগ নেতা ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন, ছাত্রলীগ সভাপতি শামিমুুজ্জামান টিপু, সাধারণ সম্পাদক ফাহিমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।

ছবিতে

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত