বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

ক্রীড়াই শক্তি,ক্রীড়াই বল,সুস্থ দেহে সুন্দর মন এ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টার সময় নড়াইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে ১৮ দলীয় পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

টুর্নামেন্টে উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে ফাইনাল খেলায় প্রবীর কুমার রায়, পিপিএম (বার),পুলিশ সুপার নড়াইল দল ২৮ এবং ২৬ পয়েন্টে পুলিশ পরিদর্শক (ওসি ডিবি) শিমুল কুমার দাস এর দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অপরদিকে কনস্টেবল মিঠুন জোয়ারদার এর দল ২২ এবং ২০ পয়েন্টে এসআই (নিঃ) মোঃতাহিদুর রহমান এর দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ।

উপস্থিত সকলকে অভিনন্দন জানিয়ে পুলিশ সুপার বলেন, আমাদের দেহ ও মনকে সুস্থ,সুন্দর ও সতেজ রাখতে ডিউটি ও ডিসিপ্লিনের পাশাপাশি খেলাধুলার আয়োজন অব্যাহত থাকবে। টুর্নামেন্ট শেষে প্রধান অতিথি প্রবীর কুমার রায়, পিপিএম (বার), নড়াইল, পুনাক সভানেত্রী রুনু দে সহ আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ এবং পুলিশ কর্মকর্তাগণ বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তানজিলা সিদ্দিকা,অতিরিক্ত পুলিশ সুপার,সদর সার্কেল নড়াইল,এস,এম,কামরুজ্জামান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর দপ্তর,প্রণব কুমার সরকার,সিনিয়র সহকারী পুলিশ সুপার,কালিয়া সার্কেল সহ জেলা পুলিশের সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ,টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়গণ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর