শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে পৃথক অভিযানে গাঁজাসহ গ্রেফতার ৩

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলে ২৫০ গ্রাম গাজাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
তারা মাদক ব্যবসাযার সাথে জড়িত উল্লেখ করে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচাজ মোঃ ছাব্বিরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুটি পৃথক অভিযানে মাদক ব্যবসায়ের সাথে জড়িত মুক্তার সরদার (২৬) নামের এক ব্যক্তিকে ১৫০ গ্রাম এবং মোঃ টিটো খান (২৭) ও শাকিব খান (২৩) নামের দুজন ব্যক্তিকে ১০০ গ্রাম সর্বমোট ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা।

গ্রেফতারকৃত মুক্তার সরদার (২৬) নড়াইল সদর থানাধীন আগদিয়া মধ্যপাড়া গ্রামের মোঃ মোশারেফ সরদারের ছেলে। তাকে নড়াইল সদর থানাধীন কলোড়া ইউনিয়নের অন্তর্গত আগদিয়া মধ্যপাড়া গ্রামের জনৈক রহিমা বেগম এর বসতবাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর হতে আটক করা হয়। মোঃ টিটো খান (২৭) লোহাগড়া থানাধীন নলিয়া গ্রামের হাফিজার খান এর ছেলে এবং সাকিব খান (২৩) একই গ্রামের মোঃ সবুর খানের ছেলে। ২১ নভেম্বর রাতে নড়াইল সদর থানাধীন হবখালী ইউনিয়নের হাড়িগড়া গ্রামস্থ জনৈক কামাল মোল্লা এর ধানী জমির দক্ষিণ দিকে নড়াইল-মাগুরাগামী পিচের রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়।

অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) জয়দেব কুমার বসু ও এসআই (নিঃ) অপু মিত্র সহ একাধিক পুলিশ। পৃথক অভিযান চালিয়ে আসামিদের নিকট থেকে মোট দুইশত পঞ্চাশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আসামিদের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান গোয়েন্দা শাখার অফিসার্স ইনচার্জ।
তিনি আরো জানান নড়াইল জেলার পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটেরবিস্তারিত পড়ুন

নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন

নড়াইলে দুই পক্ষের সংঘ*র্ষ, বাবা-ছেলেসহ নিহ*ত ৪

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপবিস্তারিত পড়ুন

  • নড়াইলে যুবকের ম*রদে*হ উদ্ধার ও স্কুল ছাত্রীকে ধ*র্ষ*ণ, যুবক গ্রে*ফতা*র
  • নড়াইলে গাঁজাসহ একজন গ্রেফতার
  • নড়াইলে দুই ব্যক্তি খু*ন
  • নড়াইলে সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার
  • নড়াইলের গোয়াল বাথান মসজিদ এক রাতেই নির্মিত
  • নড়াইলে রমজান মাসে বাজার মনিটরিং শুরু করছেন ইউএনও সঞ্চিতা বিশ্বাস
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার
  • নড়াইলে ইয়াবাসহ যশোরের রিদয় গ্রেফতার
  • নড়াইলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে প্রত্যাহার
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩
  • নড়াইলে কৃষকদের মাঝে প্রাইম ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ
  • নড়াইলে ইট-সুরকির জোড়াতালিতে সড়ক, চলাচলের অনুপযোগী