শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে ভাষা শহিদদের স্মরণে লাখো প্রদীপ প্রজ্বলনে পুলিশ সুপার মেহেদী হাসান

উজ্জ্বল রায়, নড়াইল: অমর একুশে ফেব্রুয়ারি। প্রতি বছর এই দিনটিতে বাঙালি জাতি ভাষা শহিদদের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করে থাকেন। লাখো প্রদীপ প্রজ্বলন করে নড়াইলবাসী ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করে থাকেন।

উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, এরই ধারাবাহিকতায় বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যার সময় নড়াইল ভিক্টোরিয়া কলেজ সংলগ্ন কুড়িরডোব মাঠে লক্ষ মোমবাতি একসাথে জ্বালিয়ে ভাষা শহিদদের স্মরণ করা হয়। এসময় পরিবেশন করা হয় ভাষা আন্দোলনের দেশাত্মবোধক গান। মোমবাতির আলো জ্বালিয়ে শহীদ মিনার, বর্ণমালা সহ নানান ইতিহাস ঐতিহ্য তুলে ধরা হয়। এ অনুষ্ঠানে নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান যোগদান করেন।

তিনি মোমবাতি প্রজ্বলন করে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপনে অংশগ্রহণ করেন। ব্যতিক্রমী এ আয়োজন দেখতে নড়াইলের হাজার হাজার মানুষ কুড়িরডোব মাঠে বিকাল থেকে জড়ো হয়। এ উপলক্ষে মেলাও বসে।
অন্ধকার থেকে মুক্ত করুক একুশের আলো” এ স্লোগানে ভাষা শহিদদের স্মরণে ভিন্নধর্মী এ আয়োজন করা হয়।

একুশে আলোর সংগঠনের কর্মকর্তাদের নিকট থেকে জানা যায়, ভাষা শহিদদের স্মরণে ১৯৯৮ সাল থেকে ব্যতিক্রমী এই আয়োজন শুরু হয় নড়াইলে। প্রথমবার নড়াইলের সুলতান মঞ্চ চত্বরসহ শহরের বিভিন্ন স্থানে প্রায় ১০ হাজার মোমবাতি প্রজ্বলন করা হয়।

এরপর থেকে প্রতিবছর একুশে ফেব্রুয়ারি সরকারি ভিক্টোরিয়া কলেজ সংলগ্ন খেলার মাঠে (কুড়িরডোব মাঠ) লাখো মোমবাতি প্রজ্বলন করে ভাষা শহিদদের স্মরণ করা হচ্ছে। পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অনেক বাংলা ভাষা প্রেমিরা এই প্রদীপ প্রজ্বলনে অংশগ্রহণ করেন।

এ সময় আশফাকুল হক চৌধুরী, জেলা প্রশাসক, নড়াইল, তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নড়াইল; বিশিষ্ট নাট্যকার কচি খন্দকার সহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও হাজার হাজার সাধারণ জনগণ ভাষা শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্বলনে অংশগ্রহণ করেন।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটেরবিস্তারিত পড়ুন

নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন

নড়াইলে দুই পক্ষের সংঘ*র্ষ, বাবা-ছেলেসহ নিহ*ত ৪

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপবিস্তারিত পড়ুন

  • নড়াইলে যুবকের ম*রদে*হ উদ্ধার ও স্কুল ছাত্রীকে ধ*র্ষ*ণ, যুবক গ্রে*ফতা*র
  • নড়াইলে গাঁজাসহ একজন গ্রেফতার
  • নড়াইলে দুই ব্যক্তি খু*ন
  • নড়াইলে সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার
  • নড়াইলের গোয়াল বাথান মসজিদ এক রাতেই নির্মিত
  • নড়াইলে রমজান মাসে বাজার মনিটরিং শুরু করছেন ইউএনও সঞ্চিতা বিশ্বাস
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার
  • নড়াইলে ইয়াবাসহ যশোরের রিদয় গ্রেফতার
  • নড়াইলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে প্রত্যাহার
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩
  • নড়াইলে কৃষকদের মাঝে প্রাইম ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ
  • নড়াইলে ইট-সুরকির জোড়াতালিতে সড়ক, চলাচলের অনুপযোগী