রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে লক্ষ্যমাত্রার চেয়ে পাটের চাষাবাদ, আশানুরূপ হয়নি ফলন

লক্ষ্যমাত্রার চেয়ে নড়াইলে পাটের চাষাবাদ বেশি হলেও ফলন ভালো হয়নি।

নতুন পাট মানভেদে বিক্রি হচ্ছে ২২০০ থেকে ২৩০০ টাকায় এ বছর বোরো ধানের ভালো পেয়ে পাটচাষে ঝুঁকেছেন কৃষক।

তাই লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পাটের আবাদ হয়েছে।

চাষাবাদের শুরুতে অতিরিক্ত বৃষ্টি হওয়ায় পাটগাছ বেশি বড় ও পুষ্ট হয়নি।

সঙ্গতকারণে ফলন ভালো হয়নি বলে জানিয়েছেন কৃষকেরা। তবে দাম ভালো পাওয়ার আশা তাদের।

নড়াইল প্রতিনিধির রিপোর্ট। জানাচ্ছেন…লক্ষ্যমাত্রার চেয়ে এ বছর এক হাজার ৩২৫ হেক্টর জমিতে পাটের চাষাবাদ বেশি হয়েছে। এক্ষেত্রে ২১ হাজার ৯১০ হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও অর্জিত হয়েছে ২২ হাজার ২৭৫ হেক্টর জমিতে।

ইতোমধ্যে নড়াইলের বিভিন্ন অঞ্চলে পাটকাটা, জাগ দেয়া, আঁশ ছড়ানো, ধোঁয়াসহ অন্যান্য প্রক্রিয়া চলছে।

এরই ধারাবাহিতকায় বাজারে নতুন পাট বিক্রি শুরু হয়েছে। বর্তমানে প্রতিমণ নতুন পাট মানভেদে বিক্রি হচ্ছে ২১০০ থেকে ২৩০০টাকায়।

এই দাম পেয়ে কৃষকেরা খুশি হলেও শেষ পর্যন্ত পাটের দরপতন নিয়ে শংকার মধ্যে আছেন তারা।

কৃষকদের দাবি শেষ পর্যন্ত যেন পাটের দাম ঠিক থাকে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তাসহ কৃষকেরা জানান, এ বছর বোরো ধানে মণপ্রতি ৩০০ থেকে সাড়ে তিনশ’ টাকা বেশি পেয়ে কৃষকেরা পাটচাষে উবুদ্ধ হন।

ফলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আবাদ হয়েছে।

নড়াইলে পাটের চাষাবাদ বেশি তবে চারা অবস্থায় আগাম বর্ষা হওয়ায় পাট বৃদ্ধিতে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে।

এ কারণে ফলন খারাপ হয়েছে। তবুও কৃষকেরা দাম ভালো পাবেন, এই আশা করছেন অনুজ কুমার বিশ্বাস, উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নড়াইল।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক