বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের

নতুন ভবন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের শুভ উদ্বোধন করেছেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য।

শনিবার (১৪ জানুয়ারি) বিকালে উল্লেখিত বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

নতুন ভবন উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি।

শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোখলেসা কাওসারী লিনার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন- মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ কাজী মাহমুদুল হাসান, সহকারি কমিশনার (ভূমি) মোঃ আলী হাসান, মশ্বিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন প্রমুখ।

শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় ও তরুন আওয়ামীলীগ নেতা ইকবাল হাসান শাহিনের পরিচালনায় উক্ত অনুষ্ঠান হয়।

এ অনুষ্ঠানে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের সকল পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর রাত ৮টায় রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রুমে রাজগঞ্জের আওয়ামীলীগ ও আওয়ামীপন্থী সকল পর্যায়ের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি।

এসময় উপস্থিত ছিলেন- রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও রাজগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল লতিফ, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাসুদ কামাল তুষার, তরুন আওয়ামীলীগ নেতা শরিফুল ইসলাম চাকদার, সিনিয়র আওয়ামীলীগ নেতা সরদার আলাউদ্দিন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায়বিস্তারিত পড়ুন

চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার

রাষ্ট্র ও সমাজের বিভিন্ন অসঙ্গতি, দুর্নীতি, অনিয়ম এবং মানুষের সুখ-দুঃখের খবর তুলেবিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় রাজগঞ্জের ‘নাবা’ তিন বিভাগেই প্রথম স্থান
  • পরীক্ষার্থী ও পথচারীদের ঠান্ডা শরবত খাওয়ালো রাজগঞ্জ হাইস্কুল শিক্ষার্থীরা
  • আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃ*ত্যু
  • মনিরামপুরে ধান ঝাড়া মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
  • মনিরামপুরের ১৩ ইউনিয়নে জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা
  • মনোহরপুরে মটরভ্যান চুরি : দিশেহারা রসুল মোল্লা