শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নতুন মন্ত্রীদের একহাত নিলেন গোলাম মাওলা রনি

দ্বাদশ সংসদের নতুন মন্ত্রিসভা গঠনের মধ্য দিয়ে আওয়ামী লীগ টানা চার মেয়াদে সরকার গঠন করেছে। অন্যদিকে টানা চার মেয়াদ থেকে ক্ষমতার বাইরে প্রধান বিরোধী দল বিএনপি।

তবে ক্ষমতায় না থাকলেও সরকার পতনের জন্য আন্দোলন অব্যাহত রেখেছে দলটি। এরই অংশ হিসেবে এখনো সরকার পতনের কর্মসূচি চলমান আছে।

বর্তমান দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খোলামেলা কথা বলেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি।

এ সময় তার কাছে জানতে চাওয়া হয়, আওয়ামী লীগের মন্ত্রীরা শপথ নিলেন। শিক কাবাব, চিকেন সাসলিক, ভেটকি মাছের ফিশ ফিঙ্গার খেলেন। ঠিক সেদিনই আবার রিজভী সাহেব হাতুড়ি নিয়ে নয়া পল্টনের কার্যালয়ে তালা ভেঙে প্রবেশ করলেন। পাশাপাশি ৫ মাস পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতাল থেকে বাসায় ফিরলেন? একদিনেই সব ঘটল— এর রহস্য কী?

জবাবে গোলাম মাওলা রনি বলেন, যে মন্ত্রীরা শিক কাবাব খেলেন, তাদের আনন্দ-উল্লাসের কাছে জীর্ণশীর্ণ একটা অফিস খোলা তুলনীয় নয়। এটা মানুষ শুনতে চায় না। মানুষ শুনতে চায় যে, মন্ত্রীরা কাবাব খেয়েছেন। পাশাপাশি সাধারণ জনগণের দায়িত্বও বেড়ে গেছে। কারণ অনেক পদে পরিবর্তন এসেছে। গতবার যারা সিন্ডিকেট করেছিল, জনগণকে শোষণ করেছিল, টাকা-পয়সা মেরেছিল, তাদের বড় অংশই চলে গেছে। আসছে নতুন গ্রুপ। তাদেরও খায়েস আছে। তারা মানুষকে কীভাবে কাবাবময় করবে এটা নিয়ে মানুষ চিন্তিত।

ওই দিনই রিজভী সাহেবের তালা ভেঙে প্রবেশ প্রসঙ্গে রনি বলেন, ওই দিনই তালা ভাঙার উদ্দেশ হলো যে, আগামী বছরগুলোতে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে এবং নিজের পায়ে দাঁড়াতে হবে। সেদিনের হাতুড়িটা ছিল বিপ্লবী হাতুড়ি। বর্তমানে মন্ত্রী-এমপিরা যে ভোট চুরি ও জালিয়াতি করেছে, সারা দুনিয়ায় বাংলাদেশের বদনাম ছড়িয়েছে। বিশেষ করে ডামি-মামি যেসব রসায়ন ছড়িয়ে পড়েছে। ওই রসায়নের জন্য একটা আঘাত দরকার ছিল। সেই আঘাতটা শুরু করেছে অফিস খোলার মধ্য দিয়ে বিএনপি।

একই রকম সংবাদ সমূহ

দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দেশে মাদক মহামারি আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষাবিস্তারিত পড়ুন

স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ

স্বাস্থ্য খাতের উন্নয়নে বর্তমান সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে উল্লেখ করে জাতীয় সংসদেরবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ
  • কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী
  • ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী