সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নতুন শিক্ষকদের বরণ করে নিল গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল

শিক্ষার্থীদের সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণে অবদান রাখেন শিক্ষকরাই। তাই ৬০ জন ‘চেঞ্জমেকার’ শিক্ষক নিয়োগ দিয়েছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল (জিআইএস)। সম্প্রতি গত এক ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে এসব নতুন শিক্ষকদের বরণ করে নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। স্কুলের অধ্যক্ষ রমেশ মুডগালের নেতৃত্বে নতুন শিক্ষকদের স্বাগত জানানো হয়।

‘স্কুল অফ লাইফ’ ধারণা দ্বারা অনুপ্রাণিত হয়ে গ্লেনরিচ বিভিন্ন ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে গ্লেনরিচ ‘চেঞ্জমেকার’ শিক্ষকদের নিয়োগ দিয়েছে। এই চেঞ্জমেকাররা শিক্ষার্থীদের বিকশিত হতে সাহায্য করবে যেন তারা ভবিষ্যতে সামাজিক সমস্যা সমাধানে যুগান্তকারী পদক্ষেপ নিতে পারে। শিক্ষকরা সামাজিক বাস্তবতায় ব্যাপক অবদান রাখার ক্ষমতা রাখে এবং তারাই জাতির ভবিষ্যৎ বিনির্মাণে অবদান রাখবে।

জাতীয় সংগীতের মাধ্যমে ওরিয়েন্টেশন প্রোগ্রাম শুরু হয়। এরপর গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ রমেশ মুডগাল; জুনিয়র স্কুলের প্রধান কুমকুম হাবিবা জাহান এবং এসটিএস ক্যাপিটাল লিমিটেডের মানব সম্পদ বিভাগের প্রধান শাহারিয়া সুলতানা রিয়া অনুষ্ঠানে বক্তৃতা প্রদান করেন। এছাড়া, ফোক ব্যান্ড ও শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানের পরবর্তী অংশে শিক্ষকদের মাঝে কাস্টমাইজড উপহার, আইডি কার্ড, ল্যাপটপ, হ্যান্ডবুক ও প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।

একুশ শতকের শিক্ষার্থীদের জন্য অনবদ্য অভিজ্ঞতা নিশ্চিত করার লক্ষ্যে গ্লেনরিচ পাঠ্যক্রম বহির্ভূত বিভিন্ন উদ্যোগ গ্রহণ  করছে। এর মধ্যে স্টেমরোবোর সহযোগিতায় রোবোটিক্স, ম্যাথবাডির সহযোগিতায় ম্যাথ ল্যাব, প্রকল্প–ভিত্তিক শিক্ষা এবং পর্যাপ্ত খেলাধুলার সুবিধা অন্যতম। এই শিক্ষার্থীরা যখন স্নাতক ডিগ্রি অর্জন করবে তখন বর্তমান  পৃথিবী বদলে যাবে, প্রয়োজন হবে নতুন দক্ষতার। পরিবর্তিত বিশ্বে শিক্ষার্থীদের উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে  তুলতে এই চেঞ্জমেকারদের নিয়োগ দিয়েছে গ্লেনরিচ।

একই রকম সংবাদ সমূহ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উন্নয়ন প্রকল্পে বরাদ্দ দেওয়া জনগণের অর্থের প্রতিটি পয়সাবিস্তারিত পড়ুন

রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু

বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। পাবনার ঈশ্বরদীতে অবস্থিতবিস্তারিত পড়ুন

পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন

শহর থেকে প্রত্যন্ত গ্রাম-হাসপাতাল কিংবা ডায়াগনস্টিক সেন্টারের সামনে সকাল হতেই পরিপাটি পোশাকেরবিস্তারিত পড়ুন

  • আরো ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
  • মোটরসাইকেলসহ গাড়ি মালিক-চালকদের ২৯ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিল বিআরটিএ
  • পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন
  • প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ
  • চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী
  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ