শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নদী শুকিয়ে উঠে এলো গ্রাম!

লিমিয়া নদীতে বাঁধ দেয়া হয়েছিল তিন দশক আগে। দীর্ঘ খরায় নদীর পানি শুকিয়ে গেছে। আর তাতেই বেরিয়ে এসেছে হারিয়ে যাওয়া এক গ্রাম।

স্পেন-পর্তুগাল সীমান্তের কাছে লিমিয়া নদীতে হঠাৎ ভেসে উঠেছে বাড়ির ছাদ। অথচ কিছুদিন আগেও এখানে ছিল অথৈ জল।

স্পেন-পর্তুগাল সীমান্তের কাছে কনচেলো ডি লোবিওস অঞ্চলে লিমিয়া নদীতে বাঁধ তৈরি হয়েছিল ১৯৯০-এর দশকে। বেশ কয়েক বছর সেই এলাকায় বৃষ্টি না হওয়ায় ধীরে ধীরে জেগে উঠছে নদীর অতলে ঘুমিয়ে থাকা এক গ্রাম। প্রাচীনকালে গ্রামটির নাম ছিল আচেরেদো। তবে এখন কাদামাখা বাড়িঘর দেখে অনেকেরই মনে হচ্ছে এটি যেন ভৌতিক গ্রাম।
আচেরেদো গ্রামে খরার কারণে পানি কমে যাওয়ায় পানির নীচে থাকা একটি গাছ হঠাৎ বেরিয়ে এসেছে।

১৯৯২ সালে বন্যায় তলিয়ে গিয়েছিল পুরো এলাকা। তখনই বাঁধ দিয়ে তৈরি করা হয়েছিল আলটো লিন্ডোজো নামের বিশাল এক জলাধার। এখন ভেসে উঠছে বাড়ি-ঘর, মাত্র ১৫ ভাগ পানি নিয়ে জলাধারটিকেও দেখে মনে হচ্ছে যেন ছোট্ট এক পুকুর।

লোবিওস কাউন্সিলের মেয়র মনে করেন, গত কয়েক মাস, বিশেষ করে জানুয়ারিতে দেখা দেয়া ভয়াবহ খরার কারণেই শুকিয়ে গেছে লিমিয়া নদীর পানি, আর পানি হঠাৎ কমে যাওয়াতেই ভেসে উঠেছে প্রাচীন গ্রামটি।

খরার কারণে লিমিয়া নদীর এখন এমন অবস্থা যে পর্তুগাল সরকার গত ১ ফেব্রুয়ারি এক নির্দেশে বলেছে, বিদ্যুৎ উৎপাদন এবং চাষাবাদে সেচ অব্যাহত রাখতে এখন যেন কেউ আলটো লিনডোসোসহ ছয়টি বাঁধের পানি ব্যবহার না করেন।

ড্রোন থেকে তোলা ছবিতে ধারণা করা হচ্ছে ওখানে হয়ত একটা রেস্তোরাঁ ছিল। ঘরে বিয়ারের খালি বোতল ভর্তি ক্রেট আর ঘরের বাইরে পুরোনো একটা গাড়ি দেখা যাচ্ছে।

লিমিয়া নদীতে প্রাচীন এক গ্রাম ভেসে ওঠায় অনেক ট্যুরিস্ট যাচ্ছেন সেখানে। মাক্সিমিনো পেরেজ রোমেরো গ্রামের একটি বাড়ি দেখে বললেন, ‘‘মনে হলো আমি যেন কোনো পুরোনো ছবি দেখছি। চারপাশ কেমন বিষন্ন।’’

পরিবেশ মন্ত্রণালয়ের তথ্য বলছে, স্পেনের জলাধারগুলোতে এখন ধারণক্ষমতার মাত্র ৪৪ শতাংশ পানি রয়েছে। গত দশকের ৬১ শতাংশের তুলনায় তা অনেক কম। তবে ২০১৮ সালের খরার সময় অবশ্য পানি আরো কমে গিয়েছিল।
সূত্র: ডয়চে ভেলে।

একই রকম সংবাদ সমূহ

১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ১৬ বছর ধরে এদেশের জনগণের ওপর চালানো নির্যাতন-নিপীড়ন,বিস্তারিত পড়ুন

বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা ও নির্মাতা নানা পাটেকার আর নেই। গোয়ায়বিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন