নবচাতক শিশু তাসিন ৩ দিনেও উদ্ধার হয়নি, পুলিশের ভুমিকা নিয়ে জনমনে প্রশ্ন


গত ৩ দিনেও উদ্ধার হয়নি ২৫ দিনের নবজাতক তাসিন।গত বুধবার সকাল ১০ টায় ছদ্মবেশী এক মহিলা বাগআঁচড়া বাজার থেকে তাসিনকে চুরি করে। তাসিন শার্শার রুদ্রপুর গ্রামের আশরাফুল ইসলাম ও জান্নাতুল ফেরদৌস এর প্রথম সন্তান।জান্নাতুলের বয়স এখন ১৯ বছর।অল্প বয়সে সন্তান হারিয়ে জান্নাতুল এখন পাগলপ্রায়। গত ৩ দিনেও পুলিশ জান্নতুলের সন্তানকে উদ্ধার করতে পারেনি।ঘটনার পর পরই পুলিশ ও ডিবি পুলিশ মাঠে নামে। কিন্তু তারা তাসিনকে উদ্ধার করতে ব্যার্থ হয়। পুলিশের ভুমিকা নিয়ে অসন্তোষ গ্রামের মানুষ।গত ২০ জানুয়ারি সকাল ৮ টার দিকে উক্ত ছদ্মবেশী মহিলা গয়ড়া কামারবাড়ী মোড় থেকে ভবানীপুর গ্রামের মৃত রওশন আলীর ছেলে আব্দুল হাকিমের ভ্যান ভাড়াকরে। এরপর রুদ্রপুর গ্রামের জোহর আলী শীলের বাড়ীতে আসে এবং তাকে সাথে নিয়ে আশরাফুল এর শশুরবাড়ী যায় ও সেখান থেকে জান্নাতুল ও তার সন্তানকে নিয়ে বাগআঁচড়ায় যায়। এরপর কৌশলে ঐ মহিলা জোহর আলীকে সরিয়ে নবজাতকটি নিয়ে কেটে পড়ে। বৃহস্পতিবার দুপুরে শার্শা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা তাসিনের বাপ দাদা ও পরিবারের অন্যান্যদের সাথে কথা বলেছেন। তিনি তাসিনকে উদ্ধারের বিষয়ে তাদেরকে আস্বস্ত করলেও তাসিন এখনো উদ্ধার হয়নি। জনমনে সন্দেহ ঐ মহিলা শুধুমাত্র তাসিনের দাদার বাড়ীতেই যাতায়াত করেছে এবং দাদা জোহর আলী ও বাবা আশরাফুল ইসলামের সাথে যোগাযোগ রেখেছে। তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে রহস্য বেরহতে পারে বলে এলাকাবাসীর বিশ্বাস।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি
যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতেবিস্তারিত পড়ুন

