শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নরসিংদীতে নারীর কব্জি কর্তন, টাকা ছিনতাই

নরসিংদীতে প্রকাশ্যে এনজিও’র এক নারী কর্মীকে কুপিয়ে টাকা ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা। ভুক্তভোগীর দাবি, তার কাছে থাকা মোবাইল ফোন, একটি ট্যাব ও ১ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।

মঙ্গলবার দুপুরে পৌর শহরের পশ্চিমকান্দা পাড়া মহিলা কলেজসংলগ্ন এলকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নারীর নাম শান্তা আক্তার (৩১)। তিনি এনজিওর একজন কর্মী এবং সঙ্গীতা এলাকার নাদিব মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্বজনরা জানিয়েছেন, আহত শান্তা আক্তার এনজিওর একজন মাঠ কর্মী। বিভিন্ন এলাকায় কিস্তি কালেকশনের জন্য এলাকায় ঘুরছিলেন। একপর্যায়ে পৌর শহরের পশ্চিমকান্দা পাড়া মহিলা কলেজ এলাকায় পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী তার গতিরোধ করে।
এসময় ছিনতাইকারী তার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। বাধা দিলে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার বাম হাতে কোপ দেয়। এতে তার হাতের কব্জি আলাদা হয়ে যায়। পরে সে অচেতন অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে ছিনতাইকারীরা তার সাথে থাকা নগদ টাকা ও মোবাইল ফোনসহ জিনিসপত্র লুট করে নেয়।

পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে মডেল থানা পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে।

বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত জানান, আহত এনজিও কর্মীকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। ছিনতাইকারীদের ধরতে পুলিশ বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করেছে।

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেল : কার বেতন কত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা

সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়

সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন অবশেষে জারি করেছেবিস্তারিত পড়ুন

  • নতুন পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নেই কোনো নির্দেশনা
  • ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ: সেতুমন্ত্রী
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
  • প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না: শফিকুর রহমান
  • আইফোন নিয়ে নিখোঁজ কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার
  • আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • সরকার ১৪শ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: জামায়াত আমির
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী