বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশ-এর আইন অনুষদে- Pre-Graduation Festival অনুষ্ঠিত

নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশ-এর আইন অনুষদে- ‘Pre-Graduation Festival-2023’ অনুষ্ঠিত হয়েছে।

১৬ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশ এর আইন অনুষদে স্নাতক ও স্নাতকোত্তর সমপন্নকারী শিক্ষার্থীদের নিয়ে ‘Pre-Graduation Festival-2023’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি মোঃ রেজাউল হাসান।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ।

আইন অনুষদের ডীন ও উপ-উপাচার্য প্রফেসর ড. নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান
ইউনির্ভাসিটির উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন।

সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীমকোর্ট হাইকোট ডিভিশনের রেজিস্ট্রার (জুডিশিয়াল) জনাব শেখ এম তোফয়েল হাসান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ জনাব শেখ সামিদুল ইসলাম, দুর্নীতি দমন কমিশনের (যুগ্ন জেলা জজ) উপ-পরিচালক জনাব মোঃ জিয়াউর ররহমান, নর্দান ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর ড. মো. একরামুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ, রেজিস্ট্রার কমডোর এম মুনিরুল ইসলাম (অব:) বাংলাদেশ নৌবাহিনী।

প্রধান অতিথি বিচারপতি মোঃ রেজাউল হাসান তাঁর বক্তব্যে শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানান। তিনি শিক্ষার্থীদেরকে বলেন, ‘আইনজীবিদের জীবন কখনো মসৃন নয়। বিভিন্ন চড়াই-উৎড়াই পেরিয়ে জীবনের সাফল্যের শিখরে পৌছতে হয়। এ জন্য প্রয়োজন নিষ্ঠা, সময়ানুবর্তিতা, ধৈর্য, সততা, পরিশ্রম ও নিরন্তর অধ্যয়ন। দেশ ও সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আইনজীবীদের ভূমিকা সবচেয়ে বেশি। আর আপনারা যারা আইনজীবী হবেন তাদের প্রচুর পড়তে হবে এবং শিখতে হবে।’

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগন, শিক্ষক, কর্মকর্তাগণ ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ¯œাতক ও

স্নাতকোত্তর ডিগ্রিধারী ছাত্র-ছাত্রীদের ক্রেস্ট প্রদান করে অভিনন্দন জানানো হয়।

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের অতিরিক্ত পরিচালক শেখ মাহাবুব রহমান প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এটি নিশ্চিত করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

খুলনা বিশ্ববিদ্যালয়ে জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা শীর্ষক সংলাপ

বাংলাদেশে জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা গড়ে তুলতে এগ্রোইকোলজি চর্চা বাড়ানোর পাশাপাশি কৃষক হিসেবে নারীরবিস্তারিত পড়ুন

আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী

আগামী বছর থেকে আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতি এই চারটিবিস্তারিত পড়ুন

কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

  • বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত
  • দেশের সকল বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি পুনর্গঠনের নির্দেশ
  • সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • ২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী