রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নাইজেরিয়ার একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দুই শতাধিক শিশু শিক্ষার্থীকে অপহরণ

নাইজেরিয়ার একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বহু শিক্ষার্থীকে অপহরণ করেছে বন্দুকধারীরা।

রোববার দেশটির নাইজার প্রদেশের তেজিনা শহরের একটি প্রতিষ্ঠান থেকে তাদের অপহরণ করা হয়।

পরে নাইজার প্রশাসন এক টুইট বার্তায় জানায়, এখন পর্যন্ত দুইশ শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। এ সংখ্যা আরও বেশি হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা বলছে, বন্দুকধারীরা মোটরসাইকেলে করে শহরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় ঘটনাস্থল থেকে পালাতে শুরু করে সাধারণ মানুষ। এরপর বন্দুকধারীরা প্রতিষ্ঠানটিতে গিয়ে শিশু শিক্ষার্থীদের ধরে নিয়ে যায়। সেখানে ছয় থেকে ১৮ বছর বয়সী ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করে।

মুক্তিপণ আদায়ের জন্য অপহরণের ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত ফেব্রুয়ারিতে জামফারা স্টেটের জাঙ্গেবে এলাকার একটি আবাসিক স্কুল থেকে প্রায় ৩শ ছাত্রীকে অপহরণ করেছিল অস্ত্রধারীরা। যদিও তাদের বেশিরভাগকেই পরে মুক্তি দেয়া হয়েছিল। গত ডিসেম্বর থেকে নাইজেরিয়ার উত্তর-পশ্চিম এবং মধ্যাঞ্চলে শিক্ষার্থী অপহরণের কমপক্ষে ৬টি ঘটনা ঘটেছে।

২০১৪ সালে উত্তর-পূর্বাঞ্চলীয় চিবক শহরে ইসলামি জঙ্গি গোষ্ঠী বোকো হারাম ২৭৬ জন ছাত্রীকে অপহরণের ঘটনা ঘটার পর বিশ্বজুড়ে প্রতিক্রিয়া তৈরি হয়। তবে সাম্প্রতিক হামলা ও অপহরণগুলো আলাদা কোন চক্র চালাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: আল-জাজিরা, বিবিসি

একই রকম সংবাদ সমূহ

ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস মর্যাদাপূর্ণ ‘হিলারি রোডহ্যামবিস্তারিত পড়ুন

পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারির পরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

  • অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল
  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী