বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নাগরিকদের সুবিধার্থে সাতক্ষীরা পৌরসভার পানির বিল নির্ধারণ হলো ২০০ টাকা

সাতক্ষীরা পৌরসভার সাপ্লাই পানির ব্যবস্থা সচল রাখতে মূল্য নির্ধারণের জন্য সম্মানিত নাগরিকবৃন্দের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১০টায় সাতক্ষীরা পৌরসভার আয়োজনে পৌরসভা চত্বরে সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসানের
সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক
আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, আন্দোলন সংগ্রাম আগে না করে পৌর কর্তৃপক্ষের সাথে আলোচনার টেবিলে বসে খুব সহজেই সব সমস্যার সমাধান করা যেত। কিন্তু তা না করে আগে আন্দোলন করা আমার মনে হয় ঠিক হয়নি। সাতক্ষীরা পৌরসভা পানির বিল কেন বৃদ্ধি করলো। তাদের সঙ্গে আলোচনা করে
তারা সদুত্তর দিতে না পারলে তখন আন্দোলন করা যুক্তিসঙ্গত ছিল।

তিনি আরো বলেন, বাংলাদেশের অন্যান্য পৌরসভার পানির বিল পর্যালোচনা করে সাতক্ষীরা পৌরসভার নাগরিকদের জন্য সহনীয় পর্যায়ে আনার লক্ষ্যে ২০০ টাকা পানির বিল নির্ধারণ করা হলো। দীর্ঘ ৮ থেকে ১০ মাস সাতক্ষীরা পৌরসভার পানির সাথে সম্পৃক্ত কর্মকর্তা ও কর্মচারীরা বেতন ভাতা পাচ্ছেনা। তাদেরও তো পরিবার পরিজন আছে। তারাও পৌরসভার নাগরিক তাদের কথাও আমাদের ভাবতে হবে। পানির আয়
থেকে তাদের বেতন ভাতা হয়। পৌরসভার অন্য কোন আয় থেকে তাদের বেতন ভাতা হয়না। তাই সার্বিক দিক বিবেচনা করে ও পৌরসভার নাগরিকদের সুবিধার্থে
উপস্থিত পৌর কর্তৃপক্ষ ও সম্মানিত নাগরিকবৃন্দের সাথে মতবিনিময় করে সহনীয় পর্যায়ে রাখার সিন্ধান্ত নেওয়া হলো পানির বিল ২০০ টাকা করা হবে।”

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর
ইসলাম, সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা, সাতক্ষীরা পৌরসভার পৌরসভার পানি সুপার সেলিম সরোয়ার, সুধাংশু শেখর প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সহ-সভাপতি আব্দুর রব ওয়ার্ছি, অধ্যাপক মোজাম্মেল হোসেন, অধ্যাপক নুর মোহাম্মদ পাড়, সাতক্ষীরা পৌরসভার পৌরসভার প্যানেল মেয়র শেখ আনোয়ার হোসেন মিলন, প্যানেল মেয়র রাবেয়া পারভীন, সংরক্ষিত মহিলা ১,২ ও ৩নং ওয়ার্ড কাউন্সিলর নুরজাহান বেগম, পৌরসভার ৪,৫ও ৬ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডল, পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. কায়ছারুজ্জামান হিমেল, পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. আইনুল ইসলাম নান্টা, পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মারুফ আহম্মেদ, পৌরসভার ৭নং কাউন্সিলর শেখ
জাহাঙ্গীর হোসেন কালু, পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল আলম বাবু, পৌরসভার ৯নং কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা-সাগর, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী, সহকারি প্রকৌশলী কামরুল আখতার তপু, এসও সাগর দেবনাথ, কামরুজ্জামান শিমুল, মো. মোহাব্বাত হোসাইন, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন শফি, জেলা মৎস্যজীবীলীগের সভাপতি মীর আজহার আলী শাহিন, শিক্ষক ও সাংবাদিক এম ঈদুজ্জামান ইদ্রিসসহ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র, কাউন্সিলর, সাংবাদিক ও পৌরসভার সম্মানিত নাগরিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী