বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নামাজ পাকিস্তানের ক্রিকেটারদের ঐক্যবদ্ধ করেছে: ম্যাথু হেইডেন

সুপার টুয়েলভের পাঁচ ম্যাচে পাঁচটিতেই জয়ের রেকর্ড নিয়ে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি বাবর আজমের দল।

পাকিস্তান দলের এমন দুর্দান্ত সাফল্যের পেছন রয়েছে ইসলাম ধর্মের নিয়ম রীতি মানা।

ধর্মের কারণেই আরও ঐক্যবদ্ধ হয়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা।- এমনটাই মনে করেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটার ম্যাথু হেইডেন।

হেইডেন বলেন, ‌‘পাকিস্তান দলকে সংঘবদ্ধভাবে ভালো পারফরম্যান্স করতে ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাকিস্তান নিজেদের দিনে যে কোনো সেরা দলকে হারাতে সক্ষম। এই ছেলেরা কতটা নিরপেক্ষ (সৌহার্দ-সম্প্রীতি) এবং নম্র তা দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। তারা সত্যিই কোচিংয়ে অনুরাগী ক্রীড়াবিদ। আর এটি কিন্তু আধ্যাত্মিকতার গভীর অনুভূতি থেকে উদ্ভূত হয়। একজন পশ্চিমা হিসেবে, আপনি সেই প্রতিশ্রুতি এবং বিশ্বাসের প্রভাব বুঝতে পারেন না।’

এরপর পাঁচ ওয়াক্ত নামাজের প্রশংসা করে হেইডেন বলেন, ‌‘প্রতিদিন পাঁচটি ভিন্ন ভিন্ন সময়ে তারা নামাজ আদায় করে। বাইরে যে যাই করুক, যখনই এই নামাজের সময় হয় তারা একত্রিত হয়। শৃঙ্খলা ও একনিষ্ঠতার অনন্য উচ্চতায় নিয়ে যায় নিজেদের।’

পাক ক্রিকেটারদের ধর্মভীরুতার এমন নমুনা দিয়ে তিনি নিজেও ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছেন বলে জানান হেইডেন।

তিনি বলেন, ‘আমি খ্রিস্টান হলেও ইসলামের ব্যাপারে জানতে আগ্রহী। একজন যিশুর অনুসারী আমি, আর ওরা মোহাম্মদ (সা.)-এর অনুসারী। তবে রিজওয়ান আমাকে একটি ইংরেজি সংস্করণের কুরআন উপহার দিয়েছে। আমি তা নিয়মিত পড়ি। প্রতিদিন একটু একটু করে কুরআন পড়ছি।’

প্রসঙ্গত, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব নেন হেইডেন। পাক দলের খেলোয়াড়দের বেশ কাছ থেকেই পরখ করতে পারছেন তিনি। ইতোমধ্যে বাবর-রিজওয়ানদের সঙ্গে তার সখ্যতা দারুণ।

একই রকম সংবাদ সমূহ

বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি

বাংলাদেশে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল সরাসরি সম্প্রচারের লক্ষ্যে সরকারের সঙ্গে বিশ্ববিস্তারিত পড়ুন

অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর

অবশেষে ফুটবলপ্রেমীদের জন্য এসেছে বড় স্বস্তির খবর। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের প্রতিটিবিস্তারিত পড়ুন

বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা

২০২৬ বিশ্বকাপ ফুটবলের ৪৮টি দল তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। ইতোমধ্যে গ্রুপপর্বেরবিস্তারিত পড়ুন

  • আইসিসির সভায় বদলে গেল ক্রিকেটের যেসব নিয়ম
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • বিশ্বের সর্বোচ্চ আয়ের ক্রীড়াবিদের তালিকায় শীর্ষে রোনালদো, মেসি কততম?
  • ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ৮ ইভেন্ট
  • খুলনা বিভাগ মাতাল সাতক্ষীরার ক্ষুদে ফুটবলাররা
  • বিসিবি নির্বাচন নিয়ে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • পাকিস্তানকে হারিয়ে দারুণ সুখবর পেল বাংলাদেশ
  • মেসির চোখে বিশ্বকাপ জয়ের দৌড়ে এগিয়ে যারা
  • শূন্য রানে অল আউট, সব ব্যাটসম্যান বোল্ড
  • খেলার মাঠে আর মেলার অনুমতি নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী