বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নারী থেকে পুরুষে রূপান্তর, অতঃপর বিয়ে

নারী থেকে পুরুষে রূপান্তরিত হয়ে প্রেমিকাকে বিয়ে করলেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার শাহরিয়ার সুলতানা। বর্তমানে তার নাম রাখা হয়েছে শাহরিয়ার জাইন। নারী থেকে পুরুষে রূপান্তর হতে যে মেয়েটি তাকে সহায়তা করেছেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তাকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন তিনি। ঘটনাটি ঘটেছে নাটোরের বড়াইগ্রাম উপজেলার লক্ষ্মীকোল বাজার এলাকায়।

এলাকাবাসী জানায়, বড়াইগ্রামের লক্ষ্মীকোল বাজারের পুলিশের অবসরপ্রাপ্ত সহকারী উপপরিদর্শক সাজেদুর রহমানের সংসারে ৩৫ বছর আগে জন্ম নেন শাহরিয়ার সুলতানা। শাহরিয়ার সুলতানা কলেজে পড়া অবস্থায় তার শারীরিক কিছু পরিবর্তন দেখা দেয়। এ পরিস্থিতিতে বিএ পাস করে বাড়িতেই থাকতেন তিনি। এর মধ্যে তার শরীরের গঠন অনেকটা পুরুষের মত হয়ে যায়।

শাহরিয়ার সুলতানা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুই বছর আগে বগুড়া সদর উপজেলার শিববাটি এলাকার মাহবুবা আক্তারের সঙ্গে পরিচয় হয় তার। পরিচয়ের একপর্যায়ে তিনি মাহবুবাকে তার সমস্যার কথাগুলো জানান। এ সময় মাহবুবা চিকিৎসার পরামর্শ দেয়ার পাশাপাশি সারাজীবন পাশে থাকার আশ্বাস দেন। এছাড়াও চিকিৎসার জন্য অর্থনৈতিকভাবে সহযোগিতা করেন। প্রায় বছর খানেক আগে ভারতের একটি হাসপাতালে স্তন অপারেশন এবং জেন্ডার ডিসফোরিয়া অপারেশন করেন তিনি। এরপর আস্তে আস্তে সম্পূর্ণ পুরুষে রূপান্তরিত হন।

তিনি আরও জানান, তার বর্তমান নাম শাহরিয়ার জাইন। সম্পূর্ণ পুরুষ হওয়ার পর তাদের মধ্যে সম্পর্ক আরও শক্ত হয়। দুইজনই বিয়ের বিষয়ে উভয় পরিবারকে জানান। দুই পরিবারের সম্মতিতে গত ৩০ আগস্ট তাদের বিয়ে হয়েছে।

তার স্ত্রী মাহবুবা আক্তার বলেন, শাহরিয়ার জাইনকে অনেক ভালো মানুষ মনে হয়েছে। তাই তাকে বিয়ে করেছি। বিয়ের পরে সুখে-শান্তিতেই আছি।

বড়াইগ্রাম পৌরসভার কাউন্সিলর আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, শাহরিয়ার সুলতানা নারী থেকে পুরুষে রূপান্তরিত হয়েছেন। বর্তমানে তিনি বিয়ে করে সংসার করছেন।

একই রকম সংবাদ সমূহ

একরাতেই মানচিত্র থেকে উধাও ভারত, স্যাটেলাইট ছবিতে অবিশ্বাস্য দৃশ্য!

২২ জুলাই ভোররাত ৩টার দিকে ভারতের মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিকবিস্তারিত পড়ুন

মেট্রোতে হেডফোন ছাড়া ভিডিও দেখলেই জরিমানা

ভারতে মেট্রোরেলে যাতায়াতের সময় হেডফোন বা ইয়ারফোন ছাড়া মোবাইলের স্পিকারে গান শোনাবিস্তারিত পড়ুন

আর্জেন্টিনার প্রেমে হাবুডুবু সমর্থকের, পুরো শরীরে আঁকলেন পতাকা

ফুটবল বিশ্বকাপ এলেই প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে নানা আয়োজন করেন সমর্থকেরা।বিস্তারিত পড়ুন

  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের : দ্য ডেল্টাগ্রামের জরিপ
  • দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে: প্রধানমন্ত্রী
  • ডুমুরিয়ায় পোল্ট্রির দুর্গন্ধে বন্দি এক গ্রাম, মেয়ে দেখতে এসে ফিরে যায় পাত্রপক্ষ!
  • আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ কেন
  • একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা
  • ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন
  • ৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?
  • ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • ১৫২ শিক্ষার্থীকে সংসদে বাজেট অধিবেশন দেখার সুযোগ করে দিলেন হাসনাত
  • ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা