সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অনুমতি দেয়নি বিসিবি, মুস্তাফিজুরকে চেয়েও পেল না কেকেআর

আগামী ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে আইপিএল। মেগা টুর্নামেন্টে খেলার জন্য দু’‌টি দলের তরফ থেকে অফার দেওয়া হয়েছিল বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ছাড়পত্র না মেলার কারণেই এবারের আইপিএল খেলা হল না প্রতিশ্রুতিমান এই বোলারের।

হ্যারি গার্নি চোট পাওয়ার পর কলকাতা নাইট রাইডার্সের তরফ থেকে নিলামে অবিক্রিত থাকা মুস্তাফিজুরকে প্রস্তাবদেওয়া হয়।

এরপর লাসিথ মালিঙ্গা সরে দাঁড়ানোয় রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্সও তাকে নিজেদের দলে নিতে চায়। কিন্তু বিসিবি তাকে ছাড়তে রাজি হয়নি। আগামী ২৪ অক্টোবর থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন টেস্টের সিরিজের প্রথমটিতে খেলতে নামবে বাংলাদেশ। আর সেই সিরিজের কথা মাথায় রেখেই নিজেদের সেরা পেসারকে সুস্থ রাখতে চায় বিসিবি।

আর তাই আইপিএল খেলার জন্য মুস্তাফিজুরকে এনওসি দেয়নি তারা।

মুস্তাফিজকে অনাপত্তিপত্র না দেয়ার কারণ সম্পর্কে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলেন, কিছুদিন আগে তাকে নেয়ার জন্য আইপিএলের ফ্র্যাঞ্চাইজি প্রস্তাব পাঠিয়েছিল। সামনে আমাদের গুরুত্বপূর্ণ সিরিজ। মোস্তাফিজ আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। জাতীয় দলের কথা ভেবে তাকে অনাপত্তিপত্র দেয়া হয়নি।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিষয়টি জানিয়েছেন মুস্তাফিজ নিজেই। তিনি বলেন, কলকাতা নাইট রাইডার্স আমাকে দলে নেওয়ার জন্য গত মাসে প্রস্তাব দিয়েছিল। মুম্বাই ইন্ডিয়ান্সও গত মাসে প্রস্তাব দিয়েছিল। আমাকে দলে নেওয়ার বিষয়টি তারা বিসিবিকে জানিয়েছিল। কিন্তু সামনে তো শ্রীলঙ্কা সিরিজ আছে সেজন্য তাদেরকে বিসিবি না করে দিয়েছে।

২০১৬ সাল থেকেই আইপিএলে খেলছেন মুস্তাফিজুর রহমান। সেবছর সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১৭ ম্যাচে ১৬টি উইকেট পান তিনি। পরের বছর নিলামে মুম্বাই ইন্ডিয়ান্স তাকে কেনে। কিন্তু মুম্বাই দলে দু’‌বছরে বেশি সুযোগ পাননি তিনি। মাত্র ৮টি ম্যাচ খেলে সাতটি উইকেটে পেয়েছিলেন। আর এবারের নিলামে অবিক্রিতই থেকে গিয়েছিলেন মুস্তাফিজুর। শেষপর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইটরাইডার্স থেকে ডাক পেলেও নিজের দেশের ক্রিকেট বোর্ড থেকে ছাড়পত্র না মেলায় আইপিএল খেলা হচ্ছে না তার।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লা ও বোয়ালিয়া ফুটবল দল মুখোমুখিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী