রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

না ফেরার দেশে কলারোয়ার বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দিন

মারা গেছেন সাতক্ষীরার কলারোয়ার বীর মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন কমান্ডার মোসলেম উদ্দিন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

রবিবার সকাল সাড়ে ৬টার দিকে কলারোয়া পৌরসভার ২নং তুলশীডাঙ্গা গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।

বার্ধক্যজনিত নানা রোগ জটিলতায় ভুগছিলেন তিনি। প্যারালাইজড অবস্থায় তিনি দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন।

তিনি স্ত্রী সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য রোকেয়া মোসলেম, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

১৯৭১ এ মহান মুক্তিযুদ্ধ চলাকালে তিনি ৯ নম্বর সেক্টরে যুদ্ধকালীন কমান্ডারের দায়িত্ব পালন করেন। তখন থেকে তিনি মোসলেম কমান্ডার নামে পরিচিত ছিলেন।
এছাড়া তিনি দীর্ঘ কয়েক বছর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেন। ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদকও।
২০০২ সালের ৩০ আগস্ট কলারোয়ায় তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার বাদী ছিলেন মোসলেম উদ্দিন।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডারও ছিলেন তিনি।
কলারোয়া আলিয়া মাদ্রাসার সভাপতি সহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন মোসলেম উদ্দিন।
তিনি ছিলেন দলমত, ধর্মবর্ণ নির্বিশেষে সকলের শ্রদ্ধা সম্মানীয় ও প্রিয় ব্যক্তিত্ব।

তার মেয়ে কাজিরহাট কলেজের সহকারী অধ্যাপক সুরাইয়া ইয়াসমিন রত্না উপজেলা মহিলা লীগের আহবায়ক এবং ছেলে বদরুজ্জামান বিপ্লব কলারোয়া গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক বিপ্লব হোসেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও আওয়ামী লীগ নেতা।
মোসলেম উদ্দিনের জামাতা ফিরোজ আহম্মেদ স্বপন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

এদিকে, কমান্ডার মোসলেম উদ্দিনের মৃত্যুর খবরে জেলাব্যাপী শোকের ছায়া নেমে এসেছে। তাকে শেষবারের মতো দেখতে বীর মুক্তিযোদ্ধা, অগণিত শুভাকাঙ্ক্ষী, রাজনৈতিক সহকর্মী ও সমাজের সবস্তরের মানুষ তার বাড়িতে ছুটে যান।

শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার বিচারিক কার্যক্রমে অত্যন্ত অসুস্থাবস্থায়ও স্বাক্ষ দেন ওই মামলার বাদী প্রয়াত মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দিন। দীর্ঘ ১৯ বছর পর গত ৪ ফেব্রুয়ারি বিচার সম্পন্ন হয়। এতে বিএনপিদলীয় সাবেক সংসদ সদস্যসহ ৫০ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে। রায়ে সন্তুষ্ট প্রকাশ করেছিলেন বাদী মোসলেম উদ্দিন।

রবিবার বিকেলে আছরের নামাজের পর জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করার প্রস্তুতি চলছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার

শিক্ষা ক্ষেত্রে মায়ের ভূমিকা ও অবদান যেকোন শিক্ষকের চেয়ে অপরিসীম। শিশু শিক্ষাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন