শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নিউইয়র্কের হাডসন নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

নিউইয়র্কের হাডসন নদীতে একটি দর্শনীয় স্থান পরিদর্শনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর তিন শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই সেখানে উদ্ধার অভিযান শুরু করে কর্তৃপক্ষ।

দুর্ঘটনায় হেলিকপ্টারটির সব আরোহী নিহত হয়েছেন। এটিতে পাইলটসহ স্পেনের একটি পরিবার ছিল। নিহতদের মধ্যে দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছিল, কিন্তু পরে তারাও মারা যান।

মেয়র এরিক অ্যাডামস এক ব্রিফিংয়ে জানিয়েছেন, হেলিকপ্টারটি নদীতে বিধ্বস্তের পর তাদেরকে উদ্ধার করা হলেও এক পর্যায়ে সবাইকে মৃত ঘোষণা করা হয়।

তিনি এটিকে হৃদয়বিদারক ও মর্মান্তিক দুর্ঘটনা বলে উল্লেখ করেছেন।

খবর পেয়ে নিউইয়র্ক ও নিউ জার্সির পুলিশ এবং অগ্নিনির্বাপক বাহিনীর জাহাজ ঘটনাস্থলে পৌঁছায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে হেলিকপ্টারটি থেকে কিছু টুকরো ভেঙে পড়তে দেখা যায় ও এক পর্যায়ে এটি নদীতে গিয়ে পড়ে।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এক বিবৃতিতে জানিয়েছে, নিউইয়র্ক সিটির হাডসন নদীতে একটি বেল ২০৬ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ডুবে গেছে।

এফএএ ও জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড এই ঘটনার তদন্ত করবে বলে জানানো হয়েছে।

সূত্র: সিএনএন

একই রকম সংবাদ সমূহ

সৌদি ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ, ওমরাহ পালন করলেন ব্রাজিলের ফুটবলার

ব্রাজিল নারী ফুটবল দলের ডিফেন্ডার ক্যাথলিন সুজা ইসলাম গ্রহণের পর দ্বিতীয়বারের মতোবিস্তারিত পড়ুন

ঐতিহাসিক বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ট্রাম্প, শি ও পুতিনের

চীনের শেনঝেন শহরে প্রায় ৯০ মিনিট ধরে চলা ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক শেষেবিস্তারিত পড়ুন

মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে

মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্যরা দেশটির সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর হাজার হাজার সদস্যকেবিস্তারিত পড়ুন

  • ট্রাম্প ও পুতিনকে যে বিষয়ে সতর্ক করলেন শি
  • ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম: পিউ রিসার্চ সেন্টার
  • ১৩০০ বছরের মসজিদের সন্ধান, দেয়ালে মিলল মহানবীর (সা.) প্রতি দরুদ
  • প্রথমবারের মতো একসঙ্গে পুতিন, ট্রাম্প ও শি জিনপিং
  • বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বিশ্বের প্রভাবশালী শীর্ষ ১০ মুসলিম ব্যক্তিত্ব কারা
  • জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে তিন কোটি মার্কিন ডলার পাবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী
  • ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ : আইনমন্ত্রী
  • খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর
  • রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইলেন প্রধানমন্ত্রী
  • মোদীর বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ রাহুলের
  • ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার