বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নিজেদের মধ্যে পুনরায় ক্ষেপণাস্ত্র কার্যক্রম চালু ইরান-উ. কোরিয়ার

২০২০ সালে দীর্ঘ মাত্রার ক্ষেপণাস্ত্র উন্নয়নের কাজে নিজেদের মধ্যে পুনরায় সহযোগিতা বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের দুই শত্রু দেশ ইরান এবং উত্তর কোরিয়া। সম্প্রতি জাতিসংঘের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। নিজেদের মধ্যে সহযোগিতা বাড়ানো ছাড়াও উত্তর কোরিয়া গত বছর থেকেই আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে পারমাণবিক ও ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছে বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বার্ষিক ওই প্রতিবেদনটি জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি স্বতন্ত্র প্যানেলের সদস্যরা তৈরি করেছেন। এটি গত সোমবার নিরাপত্তা পরিষদে উপস্থাপন করা হয়েছে। তবে উত্তর কোরিয়ার সঙ্গে ক্ষেপণাস্ত্র কার্যক্রম পরিচালনার কথা অস্বীকার করেছে তেহরান। প্রতিবেদনে এ তথ্যও উল্লেখ করা হয়েছে।

সেখানে কোনো নির্দিষ্ট দেশের কথা উল্লেখ না করে বলা হয়েছে, বেশ কিছু সদস্য রাষ্ট্র জানিয়েছে দীর্ঘ মাত্রার ক্ষেপণাস্ত্র উন্নয়ন প্রকল্পে নিজেদের মধ্যে পুনরায় সহযোগিতা বাড়িয়েছে উত্তর কোরিয়া এবং ইরান।

জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন জটিল যন্ত্রাংশ আদান-প্রদানসহ বেশ কিছু কার্যক্রম চালু করেছে এই দুই দেশ। ২০২০ সালেই দু’দেশের মধ্যে সাম্প্রতিক নৌপথে বিভিন্ন পণ্যের চালান স্থানান্তর হয়েছে।

পিয়ংইয়ংয়ের ওপর যেসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেগুলো পর্যবেক্ষণ করেছেন জাতিসংঘের বিশেষজ্ঞরা। তারা বলছেন, উত্তর কোরিয়া তাদের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে নেয়ার চেষ্টা করে যাচ্ছে।

উত্তর কোরিয়ার বিষয়ে নিজেদের পর্যবেক্ষণ সম্পর্কে বিশেষজ্ঞরা বলছেন, পিয়ংইয়ং তাদের পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং উন্নয়নের চেষ্টা করছে।

গত বছর পিয়ংইয়ং নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড পরীক্ষা এবং কৌশলগত পারমাণবিক অস্ত্র উন্নয়নের প্রস্তুতি ঘোষণা করেছে। পিয়ংইয়ং ফিসাইল উৎপাদন, পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ এবং ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের অবকাঠামোগত উন্নয়ন করে যাচ্ছে। এছাড়া এসব কর্মসূচি চালিয়ে যেতে একাধিক দেশ থেকে বিভিন্ন উপাদান এবং প্রযুক্তি সরঞ্জাম আনার চেষ্টা করে যাচ্ছে পিয়ংইয়ং।

একই রকম সংবাদ সমূহ

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

চীনের দালিয়ান থেকে বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) বাংলাদেশবিস্তারিত পড়ুন

আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল প্রায়বিস্তারিত পড়ুন

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে সে দেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমেরবিস্তারিত পড়ুন

  • মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক: বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা
  • পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা
  • মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় লালগালিচা সংবর্ধনা
  • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬
  • যুদ্ধে ইরানই ‘বিজয়ী’, মনে করেন ৯২ শতাংশ ইসরায়েলি
  • আমি কখনও আকুতি করি না, ট্রাম্পের দাবি মনগড়া: মেলোনি
  • নেতানিয়াহুকে মানসিকভাবে সুস্থ রাখতে মাঝেমধ্যে কঠিন হতে হয়: ট্রাম্প
  • এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ