বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নিজেদের মেলে ধরতে আত্মপ্রত্যয়ী সাব্বির-সৌম্য-বিজয়

ব্যাট হাতে ভক্তদের আর হতাশ করতে চান না। তাই নিজেকে নতুন করে চেনানোর প্রতিশ্রুতি দিয়েছেন এনামুল হক বিজয়। জন্মদিনে অন্য এক সাব্বির হওয়ার প্রত্যয় হার্ডহিটার সাব্বিরের। আর প্রেসিডেন্টস কাপে পারফরম্যান্স ভালো না হলেও এবার স্বরূপে ফিরতে চান সৌম্য সরকার। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের আগে নিজেদের পারফরম্যান্স নিয়ে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন এই তিন ব্যাটসম্যান।

সাব্বির রহমান। ব্যাট হাতে স্কোর বোর্ডে ঝর তোলার সামর্থ্যের জানান দিয়ে এসেছিলেন জাতীয় দলে। দু’চারটে ম্যাচে প্রমাণও করেছেন নিজের যোগ্যতা। তবে মাঠের ব্যর্থতা আর মাঠের বাইরে নানা আচরণে বার বার সমালোচনার সৃষ্টি করে প্রায়শই শিরোনাম হয়েছেন।
জন্মদিনে সেই সবকিছুকে পিছু ফেলে নতুন করে নিজেকে চেনাতে চান বেক্সিমকো ঢাকার এই ক্রিকেটার।

সাব্বির রহমান বলেন, ‘চেষ্টা করবো আগের থেকে ভালো খেলার। দুই-তিন বছরের চেয়ে নিজেকে অনেক শান্ত-শিষ্ট করতে পেরেছি মনে হয়। তাই নিজেকে ফিরে পেতে মুখিয়ে আছি।’

লক্ষ্যটা একই রকম আরেক প্রতিভাবান ওপেনার এনামুল হক বিজয়ের। জাতীয় দলে প্রায় নিয়মিত মুখ হয়ে উঠেছিলেন বছর পাঁচেক আগেও। আরও একবার ভেঙে গড়তে চান নিজেকে।
এনামুল হক বিজয় জানান, ‘চেষ্টা করবো নিজের সেরাটা দেয়ার। অনেকদিন নিজেকে মেল ধরতে পারছি না। এই টুর্নামেন্টে সে খরা কাটিয়ে উঠতে চাই।’

সাব্বির-বিজয়দের তুলনায় খানেকটা জুনিয়র সৌম্য সরকার। তবে টাইগারদের জার্সিতে এখনও নিয়মিত। তবে পারফরম্যান্সে ধারাবাহিকতা অনুপস্থিত। সবশেষ প্রেসিডেন্ট কাপেও প্রত্যাশা আর প্রাপ্তির যোগ ঘটেনি। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মেটাতে চান সেই আক্ষেপ।
সৌম্য সরকার বলেন, যে কোন টুর্নামেন্টে একটা লক্ষ্য থাকে। এই টুর্নামেন্ট ঘিরে পরিকল্পনা করছি। চেষ্টা থাকবে সে অনুযায়ী কাজ করার।’

মঙ্গলবার ঢাকা-রাজশাহীর ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের।

একই রকম সংবাদ সমূহ

‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

বিদেশে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট এলে বিওএ এবং ফেডারেশন কর্মকর্তাদের ভ্রমণের হিড়িক পড়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারাবিস্তারিত পড়ুন

ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর