বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নিজের ভাগ্য পরিবর্তনে নিজেকে কাজ করতে হবে : ডিসি মোস্তাক আহমেদ

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় দুগ্ধ ঘাটতি সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পে চেক বিতরণ অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেছেন, নিজের ভাগ্য পরিবর্তন করতে হলে নিজেকে কাজ করতে হবে। কেউ কারোর ভাগ্য পরিবর্তন করে দিতে পারে না যতক্ষন না সে নিজে চেষ্টা করে। এজন্য নিজেকে সৎ হতে হবে। এক একটি পরিবার যদি অর্থনৈতিক ভাবে পরিবর্তন হয়ে যায় তাহলে ওই গ্রাম বদলে যাবে। এভাবে এতদিন দেশ পরিবর্তস সম্ভব। আজ অনেকে চেষ্টার মাধ্যমে নিজের ভাগ্য পরিবর্তন করে বহু টাকার মালিক হয়েছেন। আবার অনেকে চেষ্টা না করে ধন সম্পদ হারিয়েছেন। তাই সরকার ক্ষুদ্র ঋণ দিয়ে আপনাদের ভাগ্য পরিবর্তনের সুযোগ দিয়েছে। এখন সিদ্ধান্ত আপনার। সরকারের পক্ষে তো সব মানুষকে এই সুযোগের আওতায় আনা সম্ভব না। তবে আমি মনে করি এই ছোট উদ্যোগের মাধ্যমে দেবহাটা উপজেলাকে এগিয়ে নেওয়া সম্ভব।

শুক্রবার (১১ জুলাই) উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে দুুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প” এর আওতায় চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো.আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা সমবায় অফিসার এফ এম সেলিম আখতার।

অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি সৈয়দ রেজাউল করিম বাপ্পা, উপজেলা সমবায় অফিসার মনোজিত মন্ডল, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামান সহ বিভিন্ন পর্যয়ের ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা।

এসময় প্রকল্পের আওতায় গঠিত পারুলিয়া দুগ্ধ সমবায় সমিতি লি. ও সখিপুর দুগ্ধ সমবায় সমিতি লি. এর মোট ১শত জন সদস্যের মাঝে ১লাখ ৬০ হাজার টাকার চেক প্রদান করা হয়। পরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ স্কুল ব্যাগ, কলম, খাতা, জ্যামিতি বক্স, কাঠ পেনসিল, ছাতা সহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়।

এছাড়া গরীব ও অসহায় পরিবারে আয়বর্ধক উপকরণ প্যাডেল ভ্যান প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী

সাতক্ষীরার দেবহাটায় মোবাইল ফোনে ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল করে এক কিশোরীকে (১৪)বিস্তারিত পড়ুন

দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা

পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর কমিটি গঠন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে|বিস্তারিত পড়ুন

দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন
  • দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়
  • দেবহাটায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনার ঝড়!
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • দেবহাটায় মাদ্রাসার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠান
  • দেবহাটায় বসুখালী খাল পুনঃখননের উদ্বোধন
  • দেবহাটায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৬ আসামী আটক