বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নিত্যপণ্যের দাম বাড়ার পেছনে ক্ষমতাসীন দলের সিন্ডিকেট : মির্জা ফখরুল

দেশে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি আর লুটপাট চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৯ মার্চ) সকালে সিলেটে জেলা বিএনপির সম্মেলনে বক্তব্য দেন তিনি।

আওয়ামী লীগের সিন্ডিকেটের কারণে নিত্যপণ্যের দাম বেড়েছে বলেও দাবি করেন মির্জা ফখরুল।

দুপুরে সিলেট রেজিস্ট্রারি মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে যোগ দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পরে প্রধান অতিথির বক্তব্যে সরকারের সমালোচনা করেন তিনি।
অভিযোগ করেন, সরকার বড় বড় মেগা প্রকল্পের নামে দুর্নীতি আর লুটপাটে ব্যস্ত।
বলেন, নিত্যপণ্যের দাম বাড়ার পেছনে ক্ষমতাসীন দলের সিন্ডিকেট জড়িত।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ১০ হাজার কোটির টাকার পদ্মা সেতু এখন ৩০ হাজার কোটি টাকা নিয়ে গেছে। দুর্নীতির টাকা কানাডার বেগম পাড়ায় পাচার করা হচ্ছে।

দেশে প্রতিনিয়ত আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে দাবি করে, সরকার জননিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব যাদের তারা এখন রাজনীতি ও দুর্নীতিতে ব্যস্ত। কদিন আগেও পুলিশের আইজি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন আর ডিএমপি কমিশনার খালেদা জিয়াকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা শিষ্টাচারবহির্ভূত।

এর আগে সকালে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা সম্মেলনের উদ্বোধন করেন।

খণ্ড খণ্ড মিছিল আর স্লোগানে সম্মেলনে যোগ দেন নেতাকর্মীরা।

এ সময় তারা বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও বিদেশে চিকিৎসা জন্য পাঠানোর দাবি জানান।

একই রকম সংবাদ সমূহ

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গণহত্যাকারীদের আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে গভীর চক্রান্তেরবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ

শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বেনজির আহমেদসহ পলাতক ৩০বিস্তারিত পড়ুন

  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো: আসিফ মাহমুদ
  • ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে : স্থানীয় সরকারমন্ত্রী
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন
  • মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি : ‘সিন্ডিকেট বদলেছে, কিন্তু কাঠামো বদলায়নি’
  • ‘কোন সীমান্ত দিয়ে, কোন ডিসেম্বরে আসবেন পরিষ্কার করুন’: শেখ হাসিনাকে হুইপ দুলু