বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বিএনপির প্রতিকী অনশন

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতির প্রতিবাদে প্রতিকী অনশন কর্মসূচি পালন করছে ময়মনসিংহ জেলা বিএনপি।

বুধবার (৩০ মার্চ) সকালে নগরীর নতুনবাজারের দলীয় অফিসের পাশে আয়োজিত এই অনশন কর্মসূচিতে অংশ জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

নেতাকর্মীরা তাদের বক্তব্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণ হিসেবে সরকারের দুর্নীতিকে দায়ী করেন। সরকারের বিভিন্ন কর্মকর্তাদের লুটপাটের কারণে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে বলে মন্তব্য নেতাকর্মীদের।

তারা বলেন, ‘বর্তমান সরকার লুটপাটের রাজত্ব কায়েম করেছে। আওয়ামী সিন্ডিকেটের মাধ্যমে বাজারকে অস্থির করে তোলা হয়েছে। দিন দিন দ্রব্যমূল্য অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে। মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নেই খাদ্যপণ্য। দেশের মানুষকে জিম্মি করে এই অবৈধ সরকারের ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। কিন্তু তাদের সময় শেষ হয়ে এসেছে। জনগণ তাদের আর ক্ষমতায় দেখতে চায় না।’

অনশন কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীরা তত্ত্বাবধায়ক সরকারের দাবি তোলেন। দলীয় সরকারের অধীনে দেশে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন বিএনপি নেতারা।

একই রকম সংবাদ সমূহ

বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণে কিছুদিন সময়বিস্তারিত পড়ুন

  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার