শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম কমানোর দাবীতে জেলা বিএনপির লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিনিধি: “দেশ বাঁচাও, মানুষ বাঁচাও” এই স্লোগানকে সামনে রেখে বিদ্যুৎ, তেল, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম কমানোর দাবীতে শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছে সাতক্ষীরা জেলা বিএনপির নেতৃবৃন্দ।

শনিবার (৯ মার্চ) সকাল ১০টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের ইটাগাছা হাটের মোড়, সুলতানপুর বড় বাজারসহ শহরের বিভিন্ন স্থানে পথচারী ও ব্যবস্যা প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলী।

জেলা বিএনপির সমন্বয়ক হাবিবুর রহমান হবি, যুগ্ম আহবায়ক তারিকুল হাসান, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মো. নুরুল ইসলাম, পৌর বিএনপির আহবায়ক মো. শের আলী, জেলা যুব দলের সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, সাবেক যুব দলের সভাপতি আবু জাহিদ ডাবলু, সাবেক যুব দলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল।

জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এ্যাড. কামরুজ্জামান ভূট্টো, আহবায়ক গোলাম সরোয়ার, জেলা কৃষক দলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি, যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান, মনিরুজ্জামান প্রিন্স, জাহাঙ্গীর আলম, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক মিয়ারাজ আলী, সাবেক কৃষক দলের আহবায়ক আহছানুল কাদির স্বপন, আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আকবার আলী।

জেলা ছাত্রদলের নেতা মীর্জা অর্ঘ্য, মানিক, শ্রাবণ প্রমুখ। লিফলেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির অব্যাহত মূল্য বৃদ্ধিতে যখন জনগণের জীবন দূর্বিসহ হয়ে পড়েছে। একটু কম দামে চাল, ডাল, তেল, লবন পাওয়ার জন্য যখন টিসিবির ট্রাকের পিছনে দরিদ্র মানুষের সাথে নিন্ম মধ্যবিত্ত এমনকি মধ্যবিত্ত মানুষের লাইন দীর্ঘায়িত হচ্ছে তখন সরকার প্রধান থেকে শুরু করে সরকারের মন্ত্রীদের নির্মম রসিকতা জনগণকে ক্ষুব্ধ ও ক্রুব্ধ করেছে।

রমজানের আগে কিছু পণ্যের দাম কমানোর কথা শোনা গেলেও কোন পণ্যের দাম কমেনি। বরং গত কয়েক দিনে ডাল, তেল, চিনি, খেজুর, ডিম ও পেয়াজের দাম বেড়েছে। ডিম সিদ্ধ করে ফ্রিজে রাখা, মরিচ শুকিয়ে গুড়া করে রাখা, পেয়াজ ভেজে বৈায়ামে রাখা কিংবা ইফতারে খেজুর না খাওয়ার পরামর্শ দিয়ে সরকার দায়িত্ব এড়াতে পারেনা।

প্রতিবছর কিংবা বছরে একাধিকবার তেল, গ্যাস, বিদ্যুৎ, পানির দাম বাড়িয়ে সরকার নিজেই জনগণের উপর জুলুম করছে। এর ফলে শিক্ষা, যাতায়াত, বাড়িভাড়া এমনকি ওষুধপত্রের দামও বেড়েছে কয়েকগুণ। একদিকে দেশে কোটিপতির সংখ্যা বাড়ছে। অন্যদিকে বাড়ছে বেকার, অর্থবেকার, ভূমিহীন ও আশ্রয়হীন মানুষের সংখ্যা।

ক্ষমতাসীনদের লুটপাটের কারণে দ্রব্যমূল্যের বৃদ্ধির ফলে শাস্তি ভোগ করছে নিরাপরাধ জনগণ। ভাত ও ভোটের দাবী করলেই তাদের গুম, খুন গায়েবী মামলা ও নির্যাতনের শিকার হতে হচ্ছে। স্বাধীন দেশের জনগণ আজ জীবন, জীবিকা ও মানবাধিকারহীন।

তারা এই দূর্বিসহ অবস্থা থেকে মুক্তি চায় উল্লেখ করেছেন। এসময় জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং অংগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী

প্রথমদিন থেকেই বিরোধী দল প্রতিমুহূর্তে সরকার দলকে অসহযোগিতা করার কারণেই কেউ কেউবিস্তারিত পড়ুন

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগবিস্তারিত পড়ুন

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ICT কোচিং সেন্টার শনিবারবিস্তারিত পড়ুন

  • আইফোন নিয়ে নিখোঁজ কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার
  • আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • সরকার ১৪শ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: জামায়াত আমির
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী
  • ‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’
  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন