শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলারর উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ৩দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৯ মার্চ) বেলা ১১টায় সাতক্ষীরা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা পরিষদ চত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে এবং ফিতা কেটে ৩দিন ব্যাপী কৃষি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার স্টল পরিদর্শন করেন।

মেলায় সদর উপজেলার বিভিন্ন কৃষি উৎপাদিত পণ্য ৯টি স্টলে স্থান পেয়েছে। মেলার উদ্বোধন শেষে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুঁইয়া’র সভাপতিত্বে কৃষি মেলার আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,“বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ।

কৃষিই দেশের মূল চালিকা শক্তি। কৃষির উন্নয়নে বর্তমান সরকার ব্যাপক সহযোগিতা দিয়ে যাচ্ছে। বিনামূল্যে সার, বীজসহ বিভিন্ন কৃষি উপকরণ দেশের কৃষকদের মাঝে বিতরণ করা হচ্ছে। তিনি আরো বলেন, কৃষি মেলার আয়োজন করে কৃষকদের উৎসাহ প্রদান করলে কৃষকরা আরো বেশি অনুপ্রাণিত হবে।

তিনি সদর উপজেলা কৃিষ সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক এতো সুন্দর একটি মেলা আয়োজনের জন্য তাদেরকে ধন্যবাদ জানান।”

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মনির হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দিন ঢালী, শিবপুর ইউপি চেয়ারম্যান এস.এম আবুল কালাম আজাদ।

উপসহকারি কৃষি অফিসার অমল ব্যাণার্জী, আব্দুল আলিম, এস.এম ইকবাল আহমেদ, আফজাল হোসেন ও ইউনিয়ন কৃষি অফিসার মো. আনিছুর রহমান প্রমুখ। এসময় সদর উপজেলার প্রশাসনিক কর্মকর্তা, কৃষি অফিসার, ও কৃষাণ-কৃষাণীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত কৃষি অফিসার প্লাবনী সরকার।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নারীদের উন্নয়নবিস্তারিত পড়ুন

  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান