শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নিবন্ধনের চূড়ান্ত অনুমতি পেল আরও ৫১টি অনলাইন

আরও ৫১টি অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের অনুমতি দিয়েছে সরকার।

রবিবার তথ্য মন্ত্রণালয় এসব অনলাইন নিউজপোর্টালের নিবন্ধনের অনুমতি দিয়ে তালিকা প্রকাশ করেছে।

এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইন নিউজপোর্টাল নিবন্ধনের ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে ৫১টি অনলাইন নিউজপোর্টালকে প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমতি দেওয়া হলো।

প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমতিপ্রাপ্ত ৫১টি অনলাইন নিউজপোর্টালকে সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের ২০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে বলেছে তথ্য মন্ত্রণালয়।

নিবন্ধনের অনুমতি পাওয়া অনলাইন নিউজপোর্টাল হলো- বাংলানিউজটোয়েন্টিফোর.কম, বিডিনিউজ২৪ ডটকম, বাংলাইনসাইডার ডটকম, নিউজনেক্সটবিডি ডটকম, সারাবাংলাডটনেট, আনন্দপত্র ডটইনফো, একুশেপত্রিকা ডটকম, ডেইলি-বাংলাদেশ ডটকম, ঢাকানিউজ২৪ ডটকম, পিপিবিডি ডটনিউজ, ঢাকাজার্নাল ডটকম, বার্তা২৪ ডটকম, বিডি-জার্নাল ডটকম, ভিনিউজবিডি ডটকম, বাংলাদেশগ্লোবাল ডটকম, এবিনিউজ২৪ ডটকম, বাংলাদেশবুলেটিন ডটকম, পানকৌড়িনিউজ ডটকম, বাংলারখবর২৪ ডটকম, রেডটাইমসডটকম ডটবিডি নিবন্ধনের অনুমতি পেয়েছে।

এছাড়া ভাওয়ালনিউজ২৪ ডটকম, নিউজফ্লাস২৪বিডি ডটকম, এনার্জিবাংলা ডটকম, নিউজ২৪বিডি ডটনেট, নিউজজি২৪ ডটকম, একুশেসংবাদ ডটকম, এশিয়ানমেইল২৪ ডটকম, লালসবুজেরকথা ডটকম, হাওরবার্তা২৪ ডটকম, মুক্তিনিউজ২৪ ডটকম, সুখবর ডটকম, মাগুরাপ্রতিদিন ডটকম, বিডিসমাচার২৪ ডটকম, আমারহেলথ ডটকম, ইনিউজ ডটকম, জয়নিউজবিডি ডটকম, ডেইলিক্যাম্পাস ডটকম, এমপিনিউজ ডটকম, সবুজবাংলাদেশ ডটকম, ডেইলিলোকালয় ডটকমকে অনুমতি দিয়েছে সরকার।

আরও অনুমতি পেয়েছে, ই-বার্তা২৪৭ ডটকম, ডিজিটালখবর ডটকম, সিএনআইবিডি ডটনেট, নিউজ২নারায়ণগঞ্জ ডটকম, শুভপ্রতিদিন ডটকম, চট্টগ্রামনিউজ ডটকম, সময়েরকণ্ঠস্বর ডটকম, নিউজগার্ডেনবিডি ডটকম, নিউটার্ন২৪ ডটকম, নিউজবাংলা২৪ ডটকম এবং বাংলা৫২নিউজ ডটকম।

এরআগে গত ৩০ জুলাই প্রথম দফায় ৩৪টি অনলাইন নিউজপোর্টালকে নিবন্ধনের অনুমতি দেওয়া হয়।

এরপর ৩ সেপ্টেম্বর নিবন্ধনের জন্য ঢাকা মহানগর ও দেশের অন্যান্য বিভাগীয় শহরের ৯২টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টালকে নিবন্ধনের জন্য নির্বাচিত করে অনুমতি দেয় তথ্য মন্ত্রণালয়।

একই রকম সংবাদ সমূহ

ঢাকার যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে যেসব সিদ্ধান্ত

ঢাকা শহরের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়েবিস্তারিত পড়ুন

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিরবিস্তারিত পড়ুন

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘এ দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ এবং ভুক্তভোগীদের প্রত্যাশাবিস্তারিত পড়ুন

  • ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
  • কারওয়ান বাজারের কিচেন মার্কেট যাবে গাবতলীতে
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?
  • বাংলাদেশের ভূমি ব্যবহার: দিল্লিকে ৪ শর্ত দেওয়ার চিন্তা করছে ঢাকা
  • আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর
  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি