বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নির্বাচনের পরদিনই যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ সংখ্যক করোনা আক্রান্ত

মহামারি করোনা ভাইরাসে জেরবার মার্কিন যুক্তরাষ্ট্র। করোনাভাইরাসে দৈনিক সংক্রমণের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে দেশটিতে। বুধবার( ৪ অক্টোবর) নির্বাচনের পরের দিন নতুন রোগী শনাক্ত হয়েছেন এক লাখ ২ হাজারের বেশি।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রে বুধবার অন্তত ১ লাখ ২ হাজার ৫৯১ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

এদিকে করোনাবিষয়ক হালনাগাদ তথ্য সরবরাহকারী ‘ওয়ার্ল্ডোমিটার’ বলছে, দেশটিতে সর্বশেষ ২৪ ঘণ্টায় ১ লাখ ৮ হাজার ৩৮৯ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। একইসময়ে করোনায় দেশটিতে মারা গেছেন ১ হাজার ২০১ জন।

এর আগে যুক্তরাষ্ট্রে এক দিনে সর্বোচ্চ ১ লাখ ২৩৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছিলেন। এই রেকর্ডটি হয়েছিল গত ৩০ অক্টোবর। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত ৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের দিন দেশটিতে ৯৪ হাজার ৪৬৭ জন করোনা রোগী শনাক্ত হন। এদিন মারা যান ১ হাজার ১৮৭ জন।

বুধবার নয়টি অঙ্গরাজ্য এক দিনে রেকর্ডসংখ্যক রোগী শনাক্তের কথা জানিয়েছে। অঙ্গরাজ্যগুলো হলো কলোরাডো, আইডাহো, ইন্ডিয়ানা, মেইন, মিশিগান, মিনেসোটা, রোড আইসল্যান্ড, ওয়াশিংটন ও উইসকনসিন।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত ৯৮ লাখ ২ হাজার ৩৭৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটিতে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২ লাখ ৩৯ হাজার ৮৪২ জন। মার্কিন যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ভারত।

একই রকম সংবাদ সমূহ

প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা

দেশে ও বিদেশে নানামুখী ভোগান্তিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য চলতি মাসেই চালুবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

  • ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের
  • বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক, নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যুতে জোর
  • জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান
  • ইরানের নাজাফে খামেনির জানাজায় লাখো মানুষের ঢল
  • বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • খামেনির জানাজায় হাজির নিহত আহমাদিনেজাদ!
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • সৌদির প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • খামেনির রাষ্ট্রীয় জানাজায় যোগ দিচ্ছেন যেসব বিশ্বনেতা