শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নির্বাচন কমিশনের সামনে এবি পার্টির বিক্ষোভ

সক্রিয়, কার্যকর এবং নিবন্ধনের সকল শর্ত পূরন করা রাজনৈতিক দল বাদ দিয়ে অপরিচিত, ভূঁইফোঁড়, অকার্যকর দলকে নিবন্ধন দেয়ার বিরুদ্ধে আজ বেলা ১১ টায় নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ এবং প্রতিবাদ লিপি প্রদান করেছে আমার বাংলাদেশ পার্টি ‘এবি পার্টি’।

এবি পার্টির আহ্বায়ক, সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরী ও দলের সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সকাল ১১ টায় আগারগাঁও শেরাবাংলা নগরস্থ নির্বাচন কমিশন সচিবালয়ে যান। তাঁরা সেখানে একটি লিখিত প্রতিবাদলিপি প্রদান করেন এবং উপস্থিত সাংবাদিকদের ব্রিফ করেন।

এসময় এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী ক্ষোভ প্রকাশ করে বলেন; মাঠে ময়দানে সক্রিয়, কার্যকর এবং নিবন্ধনের সকল শর্ত পূরন করা সত্ত্বেও এবি পার্টিসহ একাধিক রাজনৈতিক দলকে নিবন্ধন না দিয়ে অপরিচিত, ভূঁইফোঁড়, অকার্যকর দলকে নিবন্ধন দিয়ে নির্বাচন কমিশন চরমভাবে বিতর্কিত হয়েছে।

ইতিমধ্যে জাতীয় গণমাধ্যম এবং সচেতন সর্বমহলে বিষয়টি নিয়ে ব্যাপক সমলোচনা দেখা দিয়েছে। আমরা আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের নিকট এরকম বৈষম্যমূলক, অনিয়মতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছি এবং এবি পার্টি সহ সক্রিয় ও কার্যকর দলগুলোর নিবন্ধন প্রদানের জোর দাবি জানাচ্ছি।

তিনি বলেন মাঠ পর্যায়ে যাচাই-বাছাই কার্যক্রম চলাকালে কয়েকটি জেলার বেশ কিছু উপজেলা নির্বাচন কর্মকর্তাকে রহস্যজনকভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত হয়ে আমার বাংলাদেশ পার্টি ‘এবি পার্টি’র প্রতি বিদ্বেষ ও হয়রানীমূলক আচরণ করতে দেখা যায়। আমরা তত্ক্ষণাৎ নির্বাচন কমিশন সচিব বরাবরে আপত্তি জানিয়ে একটি চিঠি ও স্মারকলিপি প্রদান করেছিলাম কিন্তু দূ:খজনক হলেও সত্য নির্বাচন কমিশন এ ব্যপারে কোন তদন্ত বা প্রতিকারমূলক পদক্ষেপ গ্রহণ করেননি।

দলের সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, আবেদনকারী ৯৩ টি রাজনৈতিক দল হতে প্রথম পর্যায়ে ১২ টি এবং অধিকতর যাচাই বাছাইয়ের পর ৪ টি রাজনৈতিক দলকে ইসি চুড়ান্তভাবে বাছাই করে। সেই ৪ টি দলের ১০ শতাংশ জেলা-উপজেলায় আবার পূণঃতদন্ত করা হয়।

প্রতিটি স্তরের যাচাই বাছাইতে আইন ও নিয়মানুযায়ী এবি পার্টি যোগ্য বিবেচনায় শীর্ষস্থানে ছিল। কিন্তু সর্বশেষে এসে ইসি এসব যাচাই বাছাইকে তুচ্ছ ও ছেলেখেলা বানিয়ে দিয়ে প্রহসনের আশ্রয় নিয়ে প্রেসক্রাইবড দুটি দলকে নিবন্ধন দিয়েছে। এই প্রহসনের বিরুদ্ধে তিনি দেশবাসীকে সোচ্চার হবার আহ্বান জানান।

প্রতিবাদ লিপি প্রদানকালে এবি পার্টির নেতা কর্মীরা নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকালে সেখানে আরও উপস্থিত ছিলেন দলের সিনিয়র সহকারী সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুল, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসেইন, গাজীপুর জেলা আহ্বায়ক এম আমজাদ খান, যুব পার্টির সদস্য সচিব শাহাদাত উল্লাহ টুটুল, কেন্দ্রীয় নেতা গাজী নাসির, তোফাজ্জল হোসেন রমিজ, হাদিউজ্জামান।

সফিউল বাশার, ছাতনেতা মোহাম্মদ প্রিন্স, ফজলে এলাহী মোহন, মহানগর নেতা আমিরুল ইসলাম, সুলতানা রাজিয়া, আব্দুল হালিম নান্নু, মাসুদ জমাদ্দার রানা, সাইফুল মির্জা, মো: আনোয়ার হোসাইন, আব্দুল মান্নান, ফেরদৌসি আক্তার অপি, আমেনা আক্তার প্রমূখ।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর