শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘নির্বাচন সুষ্টু করতে বন্ধুরাষ্ট্র সহায়ক হলে স্বাগত জানাব’

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, নির্বাচন কাউকে বাধাগ্রস্ত করতে দেওয়া হবে না। যদি নির্বাচন সুন্দর-সুষ্ঠু হওয়ার জন্য কোনো বন্ধুরাষ্ট্র আমাদের সহায়কের ভূমিকা পালন করে, আমরা স্বাগত জানাব।

শুক্রবার (১৭ নভেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে ফরেন অফিস স্পাউসেস অ্যাসোসিয়েশন (ফোসা)-এর উদ্যোগে চ্যারিটি বাজার উদ্বোধনের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

যুক্তরাষ্ট্র সংলাপের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে, সংলাপের বা অন্য কোনো চাপ আছে কি না—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র আমাদের ৫০ বছরের অধিক সময়ের বন্ধু দেশ। যুক্তরাষ্ট্র আমাদের সবচেয়ে বড় বিনিয়গকারী দেশ। একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় ব্যবসার দেশ। তারা আমাদের সাথে সম্পর্ক আরও গভীর করতে চায়। এবং সে জন্য তারা বিভিন্ন সময়ে অনেক উপদেশ দেয়। আমরা সেই উপদেশগুলো যাচাই-বিচার করে যেটা আমাদের দেশের মানুষের মঙ্গলের জন্য, বাংলাদেশের ভবিষ্যতের জন্য ভালো মনে হয়, সেটা গ্রহণ করি। সম্প্রতি তাদের কাছ থেকে সংলাপের প্রস্তাব এসেছে। আওয়ামী লীগ কখনও সংলাপে পিছপা হয় না। আওয়ামী লীগ মনে করে সংলাপ ভালো, যদি নির্বাচন সুন্দর সুষ্ঠু হওয়ার জন্য কোনো বন্ধুরাষ্ট্র আমাদের সহায়কের ভূমিকা পালন করে, আমরা স্বাগত জানাব।

বিদেশে অবস্থানরত সাংবাদিকরা বিদেশিদের বাংলাদেশের অভ্যন্তরীন বিষয়ে টেনে আনে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আগামী নির্বাচন কেন্দ্র করে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ক মুখোমুখি অবস্থানের দিকে যাবে কি না— এমন এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিশ্চয়ই যাবে না। পৃথিবীতে প্রায় ১৭৩টা দেশে নির্বাচন হয়। আমেরিকা কী ১৭৩টা দেশ সম্পর্কেই বলে, না। বাংলাদেশ নিয়ে প্রতিদিন আমেরিকার একটি বক্তব্য থাকে। এর মূল কারণ হলো— আমাদের বাঙালিরাই তাদের জোর করে আভ্যন্তরীন বিষয়ে টেনে আনে। তারাই বলেছে, তারা কোনো দলকে সমর্থন করে না। সব দল আমাদের কাছে সমান। তার পরেও আমাদের এই বাঙালি সাংবাদিকরা জোর করে টেনে আমাদের অভ্যন্তরীন বিষয়ে যুক্ত করার চেষ্টা করে। এটা খুবই দুঃখজনক যে, আমাদের লোকরাই আমাদের দেশ ধ্বংস করার জন্য এক পায়ে দাঁড়িয়ে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকা কিন্তু সবসময় বলছে, তারা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। তার মধ্যে কখনও কখনও তারা যোগ করে সংঘাতবিহীন নির্বাচন। আমি আগেও আপনাদের বলেছি, আমাদের এই উপমহাদেশে নির্বাচনের সময় যথেষ্ট সংঘাত হওয়ার সম্ভাবনা থাকে। আমাদের প্রতিবেশি রাষ্ট্র একটি পরিপক্ব গণতন্ত্র, সেখানেও সংঘাত হয়, আমাদের দেশেও হয়। তবে দিনে দিনে কমছে। সংঘাত দূর করতে সব দলের ঐকান্তিক ইচ্ছা এবং আন্তরিকতা থাকতে হবে।

বিএনপির সমালোচনা করে পররাষ্ট্রমন্ত্রী যোগ করেন, কিন্তু দুঃখের বিষয়, বিএনপি ২৮ অক্টোবর একটি শান্তিপূর্ণ শোভাযাত্রা করার ঘোষণা দেউ। কিন্তু সেখানে তাদের মূল লক্ষ্যই ছিল জ্বালাও-পুড়াও-অগ্নিসন্ত্রাস। এমনকি যারা কোনো দলের নয়, যেমন বিচারক, পুলিশ, হাসপাতাল- সেগুলাও তারা জ্বালাপ-পুড়াও করল। সাধারণ মানুষের প্রায় ১৫৪টি গাড়ি জ্বালাও-পুড়াও করল। এটা তো শান্তিপূর্ণ শোভাযাত্রা না।

তিনি বলেন, আমরা আশা করব, যারা বিপথগামী দল আছে। যারা এখনও উপনিবেশিক মনমানসিকতায় ভুগে , তাদের পরপক্বতা অর্জিত হবে, এবং তারা নির্বাচনমুখি হবে। আমরা যেন অত্যন্ত মডেল একটি নির্বাচন করতে পারি তাতে তারা আমাদের সাহায্য করবে।

এর আগে, পররাষ্ট্রমন্ত্রী ফরেন সার্ভিস একাডেমিতে ফরেন অফিস স্পাউসেস অ্যাসোসিয়েশন (এফওএসএ) আয়োজিত চ্যারিটি বাজার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।

ঢাকায় নিযুক্ত কূটনীতিকরা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনা,বিস্তারিত পড়ুন

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন

  • স্বাধীনতা-সার্বভৌমত্বকে দুর্বলকারীর বিরুদ্ধে জনগণ ও সশস্ত্র বাহিনী একাকার: রিজভী
  • যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের
  • শিশু-কিশোরদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগ করলেন প্রধানমন্ত্রী
  • দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি
  • আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: গোপালগঞ্জে আইজিপি
  • ‘জয় বাংলা’ এখন আ.লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি অনির্দিষ্টকালের ছুটিতে, প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর
  • ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের : শিক্ষামন্ত্রী
  • তারেক রহমান ৬২-তে : প্রতিকূলতার আগুন পেরিয়ে সরকারপ্রধান
  • ‘কোনো রোগীই যেন চিকিৎসার বাইরে না থাকে’ : ডা. জুবাইদা রহমান
  • রোহিঙ্গা সংকট সমাধানে নতুন সম্ভাবনা তৈরি হলো: হুমায়ুন কবির