মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নির্যাতনের ভয়ে শ্বশুর বাড়ি যেতে চায় না শিশু সাথী

আশাশুনির চাপড়া গ্রামের ৭ম শ্রেণি পড়–য়া এক শিশুকে অভিভাবকরা জোরপূর্বক বাল্য বিয়ে দেওয়ার পর শ^শুর বাড়ির নির্যাতন সইতে না পেরে নিজেকে রক্ষা করতে পালিয়ে শিশুটি ফুফুর বাড়ি আশ্রয় নিয়েছে। সেখানেও শিশুটির শ^শুরকুলের লোকজন মারপিট করে জোরপূর্বক বাড়ি নেয়ার চেষ্টায় ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে।

জানা গেছে, উপজেলার উত্তর চাপড়া গ্রামের জনৈক সোহরাবের কন্যা ৭ম শ্রেণির ছাত্রী সাথী মায়ের সাথে পাইকগাছার ফতেপুর গুচ্ছগ্রামে বসবাস করে। সে ফতেপুর মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রী। তার মা পাপিয়া, নানী শাহপুর গ্রামের মৃত আব্দুর রহমান গাইনের স্ত্রী শিউলি, খালু চাঁদখালী গ্রামের মোবাশে^র ও খালা রহিমা মিলে ২ মাস আগে মেয়ের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শ্রীকণ্ঠপুর গ্রামের রুস্তম মোড়লের পুত্র মিলনের সাথে বিয়ে দেয়। এরপর শ^শুর বাড়িতে যাওয়ার পর শিশু সাথীর উপর শ^শুর বাড়ির লোক নির্যাতন শুরু করে। নির্যাতন ও বাল্যবিয়ের অভিশাপ সইতে না পেরে নিজেকে রক্ষা করতে সাথী ১৩ দিন আগে সেখান থেকে পালিয়ে দাদা মোক্তার সরদারের বাড়িতে এসে ওঠে। মোক্তার সরদার নিজের কাছে রাখা নিরাপদ নয় ভেবে সাথীকে তার ফুফু সাতক্ষীরা সদর উপজেলার চাঁদপুর গ্রামে মঞ্জুয়ারার বাড়িতে পাঠিয়ে দেন। মঞ্জুয়ারা বাড়ি না থাকাকালীন ৭ অক্টোবর সাথীর শ^শুর ও শাশুড়ি চাঁদপুর গিয়ে বউমাকে নিয়ে যেতে চায়। সাথী অস্বীকার করলে তাকে বেদম মারপিট করা হয়। পাশের লোকজন এগিয়ে গেলে মিথ্যা মামলা দিয়ে মজা দেখানোর হুমকী দিয়ে চলে যায়। ফুফু মঞ্জুয়ারা ও সাথী ঘটনা বর্ণনা দিয়ে বুধহাটা ইউপি চেয়ারম্যানের কাছে গিয়ে সাহায্য চাইলে তিনি থানায় অভিযোগ করার পরামর্শ দেন। এব্যাপারে ইউপি চেয়ারম্যান আ. ব. ম মোছাদ্দেক ঘটনার কথা উল্লেখ করে বলেন, বাল্যবিবাহ অপরাধ, তার উপর অত্যাচার নির্যাতনও অপরাধ। ঘটনার সাথে জড়িত সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিৎ বলে আমি মনে করি।

সূত্রে. পত্রদূত।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো.বিস্তারিত পড়ুন

সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আশাশুনী জাসাসের প্রতিবাদ মিছিল

নিজস্ব প্রতিনিধি: সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, চলছে স্বেচ্ছাশ্রমে কাজ

আব্দুর রহমান,সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর-কুড়িকাহুনিয়া এলাকায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বিক্রির পাঁয়তারা
  • আশাশুনি কুল্যা ইউনিয়ন জাসাসের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন
  • আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার