শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নীরবে ঢাকায় আসছেন বিশ্বকাপজয়ী গোলকিপার মার্টিনেজ!

৩৬ বছরের খরা কাটিয়ে কাতারে বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরে আর্জেন্টিনা। সাত গোল দিয়ে দলকে শিরোপা জেতাতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন লিওনেল মেসি। তবে অবিশ্বাস্য কিছু সেভে আর্জেন্টিনার জাল অক্ষত রাখা এমিলিয়ানো মার্তিনেজের অবদানও কম নয়। বিশ্বকাপের সময় তাইতো মেসির সঙ্গে মার্তিনেজকে নিয়েও সমর্থকদের ছিল তুমুল আগ্রহ। বাংলাদেশেও এই গোলরক্ষকের জনপ্রিয়তা অনেক। এবার সেই মার্তিনেজকে স্বচক্ষে দেখার সুযোগ পাচ্ছে বাংলাদেশের ভক্তরা। সোমবার ঢাকায় পা রাখবেন তিনি।

গত সোমবার এক ফেসবুক পোস্টে মার্তিনেজ নিজেই বাংলাদেশে আসার কথা জানিয়েছিলেন। সেখানে তিনি লিখেছিলেন,‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, ভারতীয় উপমহাদেশে ৩ জুলাই ২০২৩ আমার যাত্রা শুরু হবে। বাংলাদেশে পা দেওয়ার মাধ্যমে এই যাত্রা শুরু হবে। যেখানে আমি ফান্ডেডনেক্সট এবং নেক্সট ভেঞ্চার্সের দলগুলোর সঙ্গে কথাবার্তার সুযোগ পাব। আমাদের এই সাক্ষাৎ ভবিষ্যতের সমৃদ্ধ অভিজ্ঞতার সুর তৈরি করে দেবে।’

মার্তিনেজ আরও লেখেন, ‘বাংলাদেশে দেখাসাক্ষাৎ ও শুভকামনা বিনিময়ের পর আমি কলকাতায় যাবো। সেখান থেকে ভারতে আমার আড়াই দিনের যাত্রা শুরু হবে। এই রোমাঞ্চকর ভ্রমণ নিয়ে আমি উচ্ছ্বসিত। এই সফর থেকে আমি অনেক কিছু শিখবো ও অভিজ্ঞতা হবে।’

ভারতীয় উপমহাদেশে এই সফরের সুযোগ করে দেওয়ার জন্য কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন মার্তিনেজ। মূলত, শতদ্রু দত্ত মার্তিনেজকে কলকাতায় আনার জন্য যোগাযোগ করেন। পরে মার্তিনেজই কলকাতার আগে ঢাকায় আসার ইচ্ছা শতদ্রুর কাছে প্রকাশ করেন।

বিশ্বকাপের সময় আর্জেন্টিনা দল নিয়ে বাংলাদেশিদের উন্মাদনা ছিল চরমে। আর্জেন্টিনার শিরোপাজয়ে বাধভাঙা উচ্ছ্বাস হয়েছে ঢাকাসহ পুরো দেশে। বিষয়টি দৃষ্টিগোচর হয়েছিল আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনেরও। এই উন্মাদনা নিয়ে দেশটির গণমাধ্যমে সংবাদ প্রচার তো হয়েছেই, ফুটবল ফেডারেশনও পোস্ট দিয়েছে বাংলাদেশি সমর্থকদের নিয়ে।

একই রকম সংবাদ সমূহ

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

ভারতকে হোয়াইটওয়াশ করে র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ড শীর্ষে

ভারতের বিপক্ষে সিরিজ জয়ের মাধ্যমে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে ইংল্যান্ড।বিস্তারিত পড়ুন

  • কুমিল্লায় আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরে সংঘর্ষে যুবক নিহত
  • আর্জেন্টিনার সঙ্গে ম্যাচের রেফারিং তদন্ত দাবি মিশরের
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হার, লজ্জার রেকর্ডে বাংলাদেশ
  • জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল
  • মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা
  • অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি
  • দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি
  • মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা