শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নেদারল্যান্ডসের টিউলিপ ফুটছে ফুলের রাজধানী গদখালীতে

বরাবরই কৃষি বিভাগের সার্বিক তদারকিতে কৃষক পায় আধুনিকতা, কৃষি পায় প্রাণ। সময়ের প্রয়োজনে কৃষির আধুনিকায়নে সর্বোচ্চ গুরুত্ব দেন কৃষি বিভাগ। কৃষি কাজে আধুনিকতার ছোঁয়া দিতে নিরলস কাজ করে যাচ্ছে ঝিকরগাছা উপজেলা কৃষি অফিস। জনবল সঙ্কট থাকলেও কৃষিতে অপার সম্ভাবনা, সম্ভাবনাময় বাজার সৃষ্টি, গবেষণা ও বাস্তবিক জ্ঞান প্রয়োগ করে আধুনিক কৃষিকে আলোর মুখ দেখাচ্ছে এ বিভাগ।

বাংলাদেশে ঢাকার গাজীপুরে প্রথম শীত প্রধান দেশের উচ্চ মূল্যের ফুল টিউলিপ চাষ হলেও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যশোরের ঝিকরগাছা উপজেলা কৃষি বিভাগের তদারকিতে গদখালীতে এবারই প্রথম ফুটেছে ফুলটি।

এ ফুলের প্রদর্শনীটি পেয়েছেন ঝিকরগাছা উপজেলার গদখালীর ফুল চাষী ইসমাইল হোসেন।
তার বাগানে ৭ প্রজাতির ৫০০০ টিউলিপ ফুলের বাল্ব আছে এবং প্রায় সব গুলোতেই ফুল ফুটতে শুরু করেছে।

ঝিকরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ বলেন, ‘নেদারল্যান্ডস থেকে সরকারি খরচে সাত প্রকারের পাঁচ হাজার বাল্ব আমদানি করা হয়। ওই বাল্ব ইসমাইল হোসেনের ৫ শতক জমিতে গত ৬ জানুয়ারি বপন করি। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এটিই প্রথম। ২২ জানুয়ারি থেকে টিউলিপ ফুল ফুটতে শুরু করেছে। এরই মধ্যে সানরাইজ, অ্যান্টার্কটিকা হোয়াইট (সাদা), লা বেলা রেড (লাল), মিল্কশেক রেড (লাল) প্রজাতির টিউলিপ ফুটেছে। পর্যায়ক্রমে সাত প্রজাতিরই ফুল ফুটবে বলে আশা করি। আমরা ফুলের রাজ্য গদখালীকে মিনি নেদারল্যান্ডস হিসেবে পরিচিত করে তুলতে চাই।’

একই রকম সংবাদ সমূহ

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্রী মোছাঃবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট)বিস্তারিত পড়ুন

  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার