শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলের আমাদা আদর্শ কলেজে চারতলা আইসিটি ভবন নির্মাণ কাজের উদ্বোধন

নড়াইলের লোহাগড়া উপজেলার আমাদা আদর্শ কলেজে চারতলা বিশিষ্ট আইসিটি ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে কলেজ চত্বরে নির্মাণ কাজের উদ্বোধন করেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নড়াইলের নির্বাহী প্রকৌশলী অরুণাভ রায়।

এ সময় উপস্থিত ছিলেন-সহকারী প্রকৌশলী আনন্দ মন্ডল, উপ-সহকারী প্রকৌশলী জি এম মেহেদী হাসান, কলেজ অধ্যক্ষ আল ফয়সাল খান, সমাজসেবক কে এম ফজলুল হক, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য গাজী শহিদুর রহমান, আসাদুজ্জামান মন্ডল, টিএম মনিরুজ্জামান কালু, সুলতান মাহমুদ, লফিতা বেগম, এবিএনকে আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক কুমার রায়, আমাদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝর্ণা খাতুন, কেএম আজিজুল হক, খান রবিউল ইসলাম, কামরুজ্জামান খান, খান মনিরুজ্জামান মেঞ্জু, আজাদ মোল্যা, কলেজের শিক্ষক-কর্মচারীসহ এলাকাবাসী।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, প্রায় দুই কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট আইসিটি ভবন নির্মাণ কাজ ২০২২ সালের ডিসেম্বরে শেষ হবে। এখানে কম্পিউটার ল্যাবসহ তথ্য প্রযুক্তির সব ধরণের সুযোগ-সুবিধা থাকবে। এর আগে কলেজটিতে একতলা ভবনের নির্মাণ কাজ শেষ হয়েছে। কলেজটি ২০০৪ সালে প্রতিষ্ঠার পর শিক্ষার আলোয় আলোকিত করছে লোহাগড়া উপজেলার প্রত্যন্ত অঞ্চল। তবে, কলেজটি এখনো এমপিওভূক্ত (বেতন) হয়নি। ফলে অনেক কষ্টে জীবনযাপন করছেন কলেজের শিক্ষক-কর্মচারীরা। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সুদৃষ্টি দেবেন-এমন প্রত্যাশা সবার।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর