সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলের আরিফকে হত্যা করা হয় মার্কেট বিক্রি না করায়: র‌্যাব-৬

নড়াইলের কালিয়া উপজেলার জামরিলডাঙ্গায় চাঞ্চল্যকর আরিফ খন্দকার (৪৫) হত্যা মামলার প্রধান আসামি বাবলু মোল্যাসহ ছয় আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

এ ব্যাপারে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে নড়াইল সার্কিট হাউজ মিলনায়তনে সংবাদ সম্মেলনে র‌্যাব-৬ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল রওশনুল ফিরোজ বলেন, গত ২৬ সেপ্টেম্বর রাতে নড়াইলের জামরিলডাঙ্গা গ্রামের সমাজসেবক আরিফ খন্দকারকে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে এবং হাত-পা ভেঙ্গে নৃশংস ভাবে হত্যা করে পুকুরে ফেলে দেয়া হয়।

এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য। র‌্যাব শুরু থেকে এ মামলার ছায়া তদন্ত শুরু করে এবং অপরাধীদের গ্রেফতারে সচেষ্ট ছিল। এ প্রেক্ষিতে র‌্যাবের একটি চৌকস দল গত ১২ অক্টোবর দিনব্যাপী নড়াইল এবং যশোরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরিফ হত্যা মামলার এজাহারভুক্ত চার আসামিকে প্রথমে গ্রেফতার করে কালিয়া থানায় সোপর্দ করে। এরা হলো-এনামুল মোল্যা (২৮), বাদল মোল্যা (২২), মশিয়ার মোল্যা (৫২) ও ইবাদ মোল্যা (৩৬)।

এরপর গত বুধবার (১৪ অক্টোবর) রাতে যশোরের শার্শা থানার সীমান্তবর্তী গোগা এলাকা থেকে এজাহারভুক্ত প্রধান আসামি বাবলু মোল্যা (৫২) ও দিলু মোল্যাকে (৩৬) গ্রেফতার করা হয়। এদের সবার বাড়ি নড়াইলের জামরিলডাঙ্গায়। এরা আরিফ হত্যার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

লেফট্যানেন্ট কর্নেল রওশনুল ফিরোজ আরও বলেন, এলাকায় মার্কেট বিক্রি না করায় অপরাধীরা আরিফ খন্দকারকে হত্যা করে বলে জানিয়ে তারা। ঘটনার সময় আরিফকে মোবাইল ফোনে ডেকে এনে হত্যা করে আসামিরা।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে জামরিলডাঙ্গা গ্রামের পশ্চিমপাড়ায় বাবলু মোল্যা বাড়ির পাশে ওৎপেতে থাকা সন্ত্রাসীরা আরিফকে কুপিয়ে রক্তাক্ত করে। স্থানীয় লোকজন উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। আরিফ জামরিলডাঙ্গা গ্রামের নুরুল খন্দকারের ছেলে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক