শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলের ডিসি যখন কৃষকের বাইসাইকেলে

নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ি ইউনিয়ন পরিষদ টিকাদানকেন্দ্রে গণটিকা কার্যক্রম পরিদর্শন করেছেন নড়াইলের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হাবিবুর রহমান।
এ সময় তিনি জনসাধারণকে উদ্বুদ্ধ করতে পঞ্চাশোর্ধ্ব কৃষকের অতিপুরাতন একটি বাইসাইকেল মিনিটখানেক চালান।

শনিবার দুপুরে ইউনিয়ন পরিষদের সামনে চাপুলিয়া-দাদনতলা সড়কে এ ঘটনা ঘটে।

তার এই সাইকেল চালানোর দৃশ্য উপস্থিত অনেকেই মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করেন। এর পর থেকে ডিসির এ সাইকেল চালানোর কয়েকটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানকে সেকালের একটি বাইসাইকেল চালাতে দেখা যায়।

এ প্রসঙ্গে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান কলেজজীবনের স্মৃতি রোমন্থন করে বলেন, আমাদের শৈশব-কৈশোরজুড়ে ছিল বাইসাইকেল। আমার কলেজজীবনের স্বপ্নের সাইকেল ছিল ফিনিক্স। চীন থেকে এসেছিল। আমরা অবশ্য বলতাম ফনিক্স। এখন গ্রাম-শহর সবখানেই শুধু বাহন হিসেবে নয়, বরং এখন স্বাস্থ্যরক্ষার জন্যও সাইকেল চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, সাইকেলকে পরিবেশবান্ধব সবুজ বাহন বলা হয়ে থাকে। তাই জনগণকে উদ্বুদ্ধ করতে অনেক দিন পর সাইকেল চালিয়েছি। এটি অবশ্য আমি উপভোগ করে বেশ মজাও পেয়েছি।

প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই পোস্ট দিয়েছেন।
জোনায়েদ হাবীব নামক একজন ফেসবুক ব্যবহারকারী তার স্ট্যাটাসে লিখেছেন, ‘জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের মুখে সবসময় হাসি লেগেই থাকে। সব শ্রেণিপেশার মানুষের সঙ্গে তার অন্যরকম সম্পর্ক। বেশির ভাগ মানুষ তাকে মাটি ও মানুষের ডিসি বলে ডাকেন। সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে ও স্বাস্থ্য জনসচেতনতা বাড়াতে ডিসির নিজেই সাইকেল চালনার ঘটনা সত্যিই অসাধারণ ও অনুকরণীয়।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন