শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলের পল্লীতে ১৪ হাজার টাকার জাল নোট সহ যুবক আটক

নড়াইলের কালিয়ায় ১৪ হাজার টাকার জাল নোট সহ সাকিব মোল্লা (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ১১ টায় উপজেলার খাসিয়াল খেয়াঘাট থেকে তাকে আটক করা হয়। সাকিব নড়াইলের লোহাগড়া উপজেলার মঙ্গলপুর গ্রামের নওশের মোল্লার ছেলে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে সাকিব সহ ২ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।
মামলার বিবরনে জানা যায়, সাকিব মোল্লা উপজেলার খাসিয়াল খেয়াঘাট এলাকায় জাল টাকার নোট নিয়ে অবস্থান করে খাটি টাকা বলে আদান প্রদান করার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে নড়াগাতি থানা পুলিশ সেখানে অভিযান করে। পুলিশের উপস্থিতী টের পেয়ে খাসিয়াল খেয়াঘাট এলাকার মানিক ভ্যারাইটিজ স্টোরের সামনে থেকে জাল নোট বহনকারি সাকিব পালানোর চেষ্টা করলে উপস্থিত পুলিশ সদস্যরা তাকে আটক করে। এ সময় তাকে তল্লাসি করে নগদ ১৪ হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়। সাকিবের অপর সহযোগী খাসিয়াল গ্রামের জসিম মোল্লা পলাতক রয়েছে।
নড়াগাতি থানার উপপুলিশ পরিদর্শক নাজমুল হাসান বলেন, নগদ ১৪হাজার টাকার জাল নোট সহ সাকিব মোল্লা নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে সাকিব সহ ২ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। পলাতক জসিম মোল্লাকে আটকের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

লোহার রডে পরিষ্কার! বিষাক্ত বোতলজাত পানি, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ

খুলনার ডুমুরিয়া উপজেলার কাঁঠালতলা বাজার সংলগ্ন এলাকায় ‘মার্তৃ ফ্রেস ড্রিংকিং ওয়াটার’ নামেবিস্তারিত পড়ুন

ডুমুরিয়ায় পোল্ট্রির দুর্গন্ধে বন্দি এক গ্রাম, মেয়ে দেখতে এসে ফিরে যায় পাত্রপক্ষ!

আমাদের গ্রামের মেয়েদের বিয়েও হচ্ছে না। পাত্রপক্ষ দেখতে এসে দুর্গন্ধে ফিরে যায়।বিস্তারিত পড়ুন

  • খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা
  • খুলনায় ১২.৫ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির
  • হাসপাতালের রান্না মুখে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বললেন, ‘এই রান্না আপনার স্ত্রী করলে খাবেন?’
  • খুমেক হাসপাতালে ভ*য়াবহ আ*গুন
  • খুলনায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা
  • খুলনায় গ্রাম আদালত সক্রিয়করনে বিভাগীয় এনজিও ওয়ার্কশপ
  • খুলনা বিভাগীয় সাংগঠনিক ওয়ার্কশপে অংশ নিলেন ৫ স্কাউটার
  • খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন সাতক্ষীরা প্রেসক্লাবের
  • তালায় খুলনা-সাতক্ষীরা মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পে পরিবেশগত প্রভাব মূল্যায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত
  • খুলনা প্রেসক্লাবে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের
  • খুলনার দাকোপ উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত