শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে আজও গড়ে ওঠেনি প্রখ্যাত কবিয়াল বিজয় সরকার স্মৃতি সংগ্রহশালা

মৃত্যুর ৩৫ বছরেও গড়ে ওঠেনি ভারত উপমহাদেশের প্রখ্যাত কবিয়াল চারণ কবি বিজয় সরকার স্মৃতি সংগ্রহশালা। ২১শে পদকপ্রাপ্ত এই কবির স্মরণে গানের একাডেমি করার প্রতিশ্রুতি থাকলেও তা বাস্তবায়ন হয়নি। ফলে সঠিক স্বরলিপি না থাকায় এ প্রজন্মের শিল্পীরা নিজেদের ইচ্ছা মতো বিজয় সঙ্গীত পরিবেশন করে চলেছেন।

১৯০৩ সালের ২০ ফেব্রুয়ারি তিনি নড়াইল সদর উপজেলার বাসগ্রাম ইউনিয়নের ডুমদি গ্রামে কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। বাবার নাম নবকৃঞ্চ অধিকারী মা হিমালয় অধিকারী। কবি ১৯৮৫ সালের ৪ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় পশ্চিমবঙ্গে পরলোকগমণ করলে কেউটিয়ায় তাকে সমাহিত করা হয়। কবির মৃত্যুর পর তার স্মৃতি ধরে রাখার মানসে ১৫ বছর আগে ডুমদি গ্রামে কবির বসত ভিটায় জেলা পরিষদের অর্থায়নে ছোট পরিসরে এক কক্ষ বিশিষ্ট বিজয় মঞ্চ তৈরি করা হয়। জনবল না থাকায় সংরক্ষণের অভাবে সেটিও নষ্ট হতে বসেছে।

সরেজমিন ওই গ্রামে গিয়ে দেখা গেছে, জেলা পরিষদ নির্মিত বিজয় মঞ্চটির দেওয়াল এবং পিলারে ফাটল ধরেছে। দেবে গেছে বারান্দার বিভিন্ন অংশ। ঘরের ভেতরে বাসা বেধেছে পোকামাকড়। দূর দূরান্ত থেকে আগত বিজয় ভক্তদের বসার কোনো ব্যবস্থা নেই। বিদ্যুৎ সংযোগ নেই। নেই পানি পানসহ পয়নিস্কাশনেরও ব্যবস্থা। শিল্পীর জীবদ্দশায় হিন্দু অধ্যুষিত এই গ্রামে যে আনন্দ উৎসব দেখা যেত এখন সেখানে সুনশান নীরবতা।

বিজয় ভক্ত মো.ফসিয়ার রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, চোখে না দেখলে কেউই বিশ্বাস করতে চাইবেন না এত বড় একজন নাম করা কবিয়ালকে কিভাবে উপেক্ষা করা হচ্ছে।
তিনি বলেন, এই অজপাড়াগায়ে জন্ম নিয়েই মনে হয় বিজয় সরকার অপরাধ করেছিলেন। অথচ তাকেসহ তার গান নিয়ে ভারতে গবেষণা করা হচ্ছে। তিনি প্রায় দুই হাজারের মতো বিভিন্ন গান লিখে গেছেন।

চিত্রশিল্পী বলদেব অধিকারী বলেন, বিজয় সরকারের কয়েকটি গানের মর্মাথ নিয়ে ৫০টি ছবি একেছি। তার গান মানুষের মনকে ছুয়ে যায়। সুলতান মেলা, বিজয় মেলাসহ বিভিন্ন অনুষ্ঠানে তার ছবিগুলো এ প্রজন্মের সামনে উপস্থাপন করা হয়ে থাকে।

জেলা প্রশাসক আনজুমান বলেন, কবিয়াল বিজয় সরকার ছিলেন মরমী গানের স্রষ্ঠা। যে গান মানুষকে আকৃষ্ট করে, মনকে দোলা দেয়। আসরের প্রয়োজনে তিনি আসরে বসেই গান রচনা করে গাইতে পারতেন। এমন মরমী কবির স্মৃতি এ প্রজন্মের কাছে তুলে ধরতে তার বসতভিটাসহ নির্মিত বিজয়মঞ্চ সংরক্ষণে সব ধরণের ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার